মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

তিন হাজার শিক্ষার্থী নিয়ে ৬ষ্ঠ বিডিজেএসও ২০২০ জাতীয় পর্ব অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: শুক্রবার সকাল দশটায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬ষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২০) অনলাইন জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রত্যেকটি জেলা থেকে বিডিজেএসও-র আঞ্চলিক পর্বে বিজয়ী প্রায় ৩ হাজার শিক্ষার্থী এই পর্বে অংশগ্রহণ করেছে।

জাতীয় পর্বে বিজয়ীদের জন্য মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে। জাতীয় পর্বে বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ বিডিজেএসও ক্যাম্প। যেখানে শিক্ষার্থীদেরকে  বিশ্ববিদ্যালয় শিক্ষক ও অভিজ্ঞ প্রশিক্ষকের সহায়তায় আগামীবছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করা হবে। উল্লেখ্য, এবছর জার্মানীতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়ের সায়েন্স অলিম্পিয়াড স্থগিত করা হয়েছে।

বিডিজেএসও-র আঞ্চলিক পর্বে দশ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। যারা গত ১৩ ডিসেম্বর অনলাইন আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করেছিল। আঞ্চলিক পর্বে বিজয়ীদের নিয়ে আজ অনুষ্ঠিত হল জাতীয় পর্ব। তৃতীয় থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা একটি অনলাইন প্লাটফর্মে একত্রিত হয়ে এই অলিম্পিয়ডে অংশগ্রহণ করে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এই অলিম্পিয়াড ষষ্ঠবারের মতো এই  অলিম্পিয়াড আয়োজন করছে। করোনা মহামারীর কারণে এবারের অলিম্পিয়াড সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।

আজ বিডিজেএসও-র জাতীয় অলিম্পিয়াডে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে মাধ্যমিক বিভাগের ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দক্ষতা যাচাই করা হয়।

বিডিজেএসও-র ফেসবুক পেইজে শিক্ষার্থীরা জাতীয় পর্বের পরীক্ষা পর্ব নিয়ে মতামত প্রকাশ করে। জাতীয় পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থী নাজমুল হুদা তানজিম জানায়, “আমি প্রশ্ন কঠিন বলবো না। এটা যেহেতু ন্যাশনাল একটা কনটেস্ট, যেখানে শিক্ষার্থীদের প্রবলেম সলভিং দক্ষতা বাড়ানোই উদ্দেশ্য। তাই এরকম প্রশ্নে কে কত দক্ষতা দেখাতে পারলো সেটাই বড় বিষয়ে। যাই হোক,ব্রেইনের একটু ঝালাই তো হলো, এটাই মুখ্য উদ্দেশ্য।

বিডিজেএসও-তে প্রতি বছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের একটি পুর্নাঙ্গ আইজেএসও বাংলাদেশ দল গঠন করার জন্য আয়োজন করা হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। এবছর করোনা পরিস্থিতির কারণে ডিসেম্বরে জার্মানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আইজেএসও ২০২০ স্থগিত করা হয়েছে। অপরদিকে ছয় সদস্যের এই দল গঠনের জন্য ২০১৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। শিক্ষার্থীদের মাঝে বিডিজেএসওর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই বছর কোনো ভেন্যুতে অলিম্পিয়াড আয়োজন না করে অনলাইনে বিডিজেএসও আয়োজন করা হয়েছে। এবছর বিডিজেএসওর বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে।

অনলাইনে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে চারটি ক্যাটাগরিতে⎯প্রাইমারি (৩য়-৫ম), জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং স্পেশাল (১১শ-১২শ, ১ জানুয়ারি ২০০৬-এর পর যাদের জন্ম) আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বিডিজেএসও-২০২০ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। আয়োজনটির টাইটেল স্পন্সর আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। 

অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.bdjso.org এই ওয়েবসাইটে। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করা যাবে info@bdjso.org এই ইমেইলে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি