রবিবার, আগস্ট ২, ২০২৬
32.6 C
Dhaka

তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে ফেসবুক-ইনস্টাগ্রাম, যুক্তরাষ্ট্রের ৩৩ অঙ্গরাজ্যের মামলা

ফেসবুক ও ইনস্টাগ্রাম তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে এমন অভিযোগে মেটার প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ ৩৩টি অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে মামলা হয়েছে।

আসক্তি সৃষ্টিকারী ফিচার ব্যবহার করে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে বলে অভিযোগ আনা হয়েছে। মামলায় উপদেষ্টা হিসেবে আছেন এসব অঙ্গরাজ্যের ৩৩ জন অ্যাটর্নি জেনারেল। এদের একজন নিউইয়র্কের লেটিশিয়া জেমস। মামলার অভিযোগে বলা হয়, প্রতারণার মাধ্যমে গ্রাহকদের নিরাপত্তা দেওয়ার আইন ভঙ্গ করেছে মেটা। এই কোম্পানি ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা সংগ্রহ করে শিশুদের ‘অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট’ লঙ্ঘন করেছে।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়ের করা মামলাটিও দাবি করে যে, মেটা নিয়মিতভাবে ফেডারেল আইন লঙ্ঘন করে, তাদের পিতামাতার সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহ করে। ইনস্টাগ্রাম গোটা প্রজন্মকে সারাদিন মোবাইলের সঙ্গে জড়িয়ে রাখছে, তাদের ভবিষ্যকেও বিপদের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, বাচ্চা এবং কিশোর-কিশোরীরা খারাপ মানসিক স্বাস্থ্যের রেকর্ড মাত্রায় ভুগছে, এর জন্য দায়ী মেটার মতো কোম্পানিগুলো।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের বেশ কিছু উপদেষ্টা মেটার কার্যক্রমের ওপর তদন্ত করে। সেই তদন্তে ফ্রান্সিস হাউগেন নামের এক তথ্য ফাঁসকারী বলেন, কোম্পানির পণ্যগুলো শিশুদের ক্ষতি করতে পারে। ইনস্টাগ্রাম তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। একই বছর এক অভ্যন্তরীণ গবেষণায় উঠে এসেছে ১৩.৫ শতাংশ কিশোরী বলেছে, ইনস্টাগ্রাম আত্মহত্যার চিন্তাকে আরও খারাপ করে তোলে এবং ১৭ শতাংশ কিশোরী বলে এটি খাবারের রুচিকে নষ্ট করে তোলে।

সে সময় মেটার ভাইস প্রেসিডেন্ট ও গবেষক প্রতিতি রায়চৌধুরি বলেন, কিশোরদের জন্য ইনস্টাগ্রাম ক্ষতিকর বলে যে ধারণা আছে, তা বিভিন্ন গবেষণায় সঠিক নয় প্রমাণিত।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

সর্বশেষ

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি