বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
37.3 C
Dhaka

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ফিউচারনেশন-ডিআইইউ জব উৎসব ২০২২ সমাপ্ত

টেকভিশন২৪ ডেস্কঃ “উচ্চ শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হল দক্ষ ও কর্মসংস্থানযোগ্য এবং কর্পোরেট এবং উন্নয়ন খাতের জন্য যোগ্য মানব সম্পদ তৈরি করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা। ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি জনাব প্রসেনজিৎ চাকমা অভিমত প্রকাশ করেন যে, ‘ফিউচুনেশন-ডিআইইউ জব উৎ্সব ২০২২’ এর মাধ্যমে চাকরি প্রত্যাশী ৩০০০ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সক্ষম হয়েছে , একই সাথে ২০,৪০০ যুবক-যুবতীকে দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি প্রাইভেট সেক্টর থেকে ২০০ সম্ভাব্য নিয়োাগকর্তার সাথে স্ব-মূল্যায়নের সুযোগ প্রদান করেছে। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) জব উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উৎসবে যোগ দেয়া একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি থেকে আগত অসংখ্য স্টেকহোল্ডারের উপস্থিতি দেশের অভ্যন্তরে টেকসই একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভ’মিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমাদের তরুণদের দক্ষ কর্মশক্তিতে রূপান্তরিত করার জন্য তাদের শিক্ষা এবং দক্ষতাকে কর্মশক্তির বাজারের চাহিদার সাথে মানানসই করে আজকের চাকরি উৎসবের মতো আরও উদ্যোগকে উৎসাহিত করার জন্য তিনি কাজ করার আহŸান জানান।

ড্যাফোডিল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউএনডিপির ফিউচারন্যাশন প্রজেক্টের যৌথ আয়োজনে ‘ফিউচারনেশন ডিআইইউ জব উৎসব ২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা। এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, গ্রামীন ফোন লিমিেিটডের পারলিক রেগুলেটরী এফেয়ার্সের প্রধান হোসেন সাদাত, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এবং ফিউচারন্যাশন-ডিআইইউ জব উৎসব ২০২২ এর আহŸায়ক প্রফেসর ড মোস্তফা কামালসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এই লক্ষ্য নিয়েই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউএনডিপির ফিউচারন্যাশন প্রজেক্টের যৌথ আয়োজনে জব উৎসব আয়োজন করা হয়। জব উৎসবে ২০০ প্রতিষ্ঠানের চাকুরিদাতাগন প্রায় ৩২০০ চাকুরীর অফার এবং ১০০০ শিক্ষার্থীর ইন্টার্নশীপের অফার নিয়ে উপস্থিত হয়েছেন এ জব উৎসবে। তিন দিনের এই জব উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চুড়ান্ত বর্ষের কিংবা সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করা কমপক্ষে ৪০০০ চাকুরি প্রত্যাশি অংশগ্রহণ করে। এছাড়াও এই জব উৎসবে ২০৪০০ শিক্ষার্থী মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্ণশীপ, চাকুরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং আ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ পায়।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, গ্রামীন ফোন লিমিেিটডের পারলিক রেগুলেটরী এফেয়ার্সের প্রধান হোসেন সাদাত, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ফিউচারন্যাশন-ডিআইইউ জব উৎসব ২০২২ এর আহŸায়ক প্রফেসর ড মোস্তফা কামাল এবং বিএসডিআইএর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন।

প্রায় দুই শতাধিক চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীন ফোন, বাংলালিংক, ব্যাক ব্যাংক, বিকাশ, প্রাণ গ্রæপ, লা মারিডিয়ান, আইসিডিডিআর বি, বেসিস, ইউএস বাংলা গ্রæপ, ক্রিয়েটিভ আইটি, রক্সি পেইন্ট, ডাটা সফট, মেট্রোসিম, আকিজ গ্রæপ, টেনমিনিট স্কুল উল্লেখযোগ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি