শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
17 C
Dhaka

ডাটাথনের চূড়ান্ত বিজয়ী ঘোষণা দিয়ে শেষ হল অ্যাডা লাভলেস সেলিব্রেশন

টেকভিশন২৪ ডেস্ক: ডাটাথন প্রতিযোগীতায় বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে শেষ হল দুইদিনের অ্যাডা লাভলেস সেলিব্রেশন-২০২১। চূড়ান্ত প্রতিযোগীতায় মোট ৩৭টি দল থেকে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন, চ্যাম্পিয়ন দল টিম রিইনফোর্সড নুবস, প্রথম রানার আপ টেসেরা, দ্বিতীয় রানার আপ ডিইউ হুরুক্কা।

চ্যাম্পিয়ন দল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, প্রথম রানার আপ বুয়েট এবং দ্বিতীয় রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয়। চ্যাম্পিয়ন দল ১৫ হাজার টাকা, প্রথম রানার আপ ১০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবেন ৫ হাজার টাকা।

গত ২৬ ও ২৮ জানুয়ারি HerWILL এবং বিডিওএসএনের ইএসডিজি৪বিডি প্রকল্পের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ডাটাথনের চূড়ান্ত প্রতিযোগীতায় অংশ নেন ৩৮ দলের ১৪৪ জন প্রতিযোগী।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর তিনবছর মেয়াদী প্রকল্প ইএসডিজি৪বিডি আয়োজিত ২য় অ্যাডা লাভলেস সেলিব্রেশনে প্রথমবারের মতো ডাটাথন নিয়ে সহআয়োজনে ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান HerWILL। ডাটাথনের কর্মশালাগুলো পরিচালনা করেন সৈয়দা তানযীম হক, অপারেশনাল লিড, হারউইল, ডেটা সায়েন্টিস্ট, চেক২৪, জার্মানি, ফিলিপ আঙ্গারার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেলারিটিবায়ো, যুক্তরাষ্ট্র, ক্যারোলাইনা উওর্ফ, সায়েন্স ম্যানেজার, হেল্মহল্টজ, জার্মানি, সাব্বির আহমেদ, এইচসিআই গবেষকসহ অনেকেই। এতে সার্বিক টেকনিক্যাল সহযোগীতায় ছিল বিডিওএসএনের ইএসডিজি৪বিডি প্রজেক্ট।

Herwill নারীদের মধ্যে সুপ্ত প্রতিভা অনুসন্ধান এবং লিঙ্গসমতার জন্য তাঁদের ক্ষমতায়নের বিষয়ে কাজ করে। এদিকে নারীকে তথ্যপ্রযুক্তিতে উদ্বুদ্ধকরণ ও দক্ষ করে তুলতে কাজ করে বিডিওএসএনের ইএসডিজি৪বিডি প্রকল্প।

এর আগে, দুইদিনের অ্যাডা লাভলেস সেলিব্রেশন শুরু হয় ২৯ জানুয়ারি সকাল সাড়ে আটটা থেকে। বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কি নোট প্রেজেন্টেশন ও আলোচনার মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। দুইদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মোট ৭টি সেশন পরিচালনা করা হয়। সেশনগুলোতে আইটি সেক্টরের উদ্যোক্তা, এক্সপার্ট, নীতিনির্ধারক, চাকুরিজীবীরা তাদের জীবনের গল্প বলেন ও নানাদিক নির্দেশনা দেন অংশগ্রহণকারীদের।

বিভিন্ন সেশনে আলোচনা করা হয়, আস্ক মি এনিথিং অ্যাবাউট স্টাডি অ্যাবরোড, সাইবার সিকিউরিটি, পলিসি এন্ড ল এনফোর্সমেন্ট, হাউ টু বি অ্যা সাসটেইনেবল লিডার, আড্ডা: ওয়ার্কিং উইথ দ্য টেক জায়ান্টস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ক্যাপচার্স ল্যাঙ্গুয়েজ অফ লাইফ রিটেন ইন প্রোটেইনস ইত্যাদি।

অ্যাডা লাভলেস বিশ্বের প্রথম নারী প্রোগ্রামার ও বিখ্যাত ব্রিটিশ কবি লর্ড বায়রনের মেয়ে। তাকে স্মরণ করতে তার নামে এই সেলিব্রেশন করে থাকে বিডিওএসএনের ইএসডিজি৪বিডি প্রকল্প।

এই সপ্তাহের জনপ্রিয়

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের...

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

সর্বশেষ

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

টেকভিশন২৪ ডেস্ক: ওপেনএআই যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও ‘গো’ গ্রাহকদের...

ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬ টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি