বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.3 C
Dhaka

টেলিকম খাতের কর কাঠামোতে সংস্কার চায় মোবাইল অপারেটরদের সংগঠন এমটব

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বাজেটে টেলিকম খাতের কর কাঠামোতে সংস্কার চায় মোবাইল অপারেটরদের সংগঠন এমটব।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের সভায় নতুন বাজেটে ৮ দফা দাবি দিয়েছে সংগঠনটি।

আলোচনা সভায় এমটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এস এম ফরহাদ বলেন, বিগত বছরগুলোতে মোবাইল খাতের রাজস্ব দেশের জিডিপির ১ শতাংশের বেশি ছিল এবং এই খাতটির কর ও ফি প্রদানের পরিমাণ ছিল মোট সরকারি কর রাজস্বের সাড়ে ৪ শতাংশের মতো।

‘অর্থাৎ অর্থনীতিতে মোবাইল খাত সংশ্লিষ্ট করের অবদান এর আকারের ৪ গুণেরও বেশি। অপরদিকে সার্বিকভাবে অর্থনীতিতে এই খাতের অবদান জিডিপিতে আনুমানিক ৭ শতাংশ। মোবাইল কাভারেজের বিস্তৃতি সত্ত্বেও বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক এখনো মোবাইল নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারেনি। তাই ডিজিটাল অন্তর্ভূক্তির অন্যতম শর্ত হচ্ছে মোবাইল খাতে কর কাঠামোর সংস্কার’ বলছিলেন তিনি।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, অলাভজনক অপারেটরের উপর ন্যূনতম ২ শতাংশ টার্নওভার ট্যাক্স প্রত্যাহার বা যুক্তিসঙ্গত করা।

কর্পোরেট করের হারকে যৌক্তিক এবং সহনীয় পর্যায়ে হ্রাস করা । তালিকাভুক্ত (বর্তমান ৪০ শতাংশ ) ও অ-তালিকাভুক্ত (বর্তমান ৪৫ শতাংশ) অপারেটরদের কর ২৫ শতাংশ ও ৩২ শতাংশে এ নামিয়ে আনা। দ্বৈত ট্যাক্সেশন এভয়ডেন্স এগ্রিমেন্ট র্কাযকর করা এবং ধারা ৫৬ এর অধীনে অনাবাসীদের যুক্তিসঙ্গত করা ।

সিএসআর এর উদ্দেশ্যে করা অর্থপ্রদান অনুমোদনযোগ্য ব্যয় হিসাবে বিবেচিত করা।

মোবাইল এয়ারটাইমে ৩৩ দশমিক ২৫ শতাংশ শুল্ক প্রদান করতে হয়, যা প্রিপেইড প্রকৃতির। তাই, যে গ্রাহক প্রিপেইড এয়ারটাইম ব্যালেন্স ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল নন-টেলিকম পরিষেবা কেনেন, তাদের ১৬% অতিরিক্ত শুল্ক ( এসডি ১৫ শতাংশ এবং এসসি ১ শতাংশ) দিতে হয়। ভ্যাট আইন শুধুমাত্র ১৫ শতাংশ ভ্যাট সামঞ্জস্য করার অনুমতি দেয় । ভ্যাট আইনে প্রয়োজনীয় বিধান সন্নিবেশ করা ।

ফোরজির ক্ষেত্রে এই ভ্যাট ছাড়ের নির্দেশনা দেয়া। ডেটা পরিষেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং মূল্য সংযোজন কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে আদর্শ কর হার বা ১৫ শতাংশ করা ৷

মোবাইল সিমের উপরে আরোপিত ২০০ টাকা কর বিলুপ্ত করা। –টেকশহর অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি