বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

টেক সি’র ভার্চুয়াল সলভেথন ৩০ জানুয়ারি, চলছে রেজিস্ট্রেশন

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য কার্যকরি উপায় বের করে আনার লক্ষ্যে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর উদ্যোগে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজি (এমআইটি) সলভ-এর সহযোগিতায় এবং এফবিসিসিআই টেক সি-এর পরিচালনায় আগামী ৩০ জানুয়ারি একটি ভার্চুয়াল সলভেথন আয়োজন করা হয়েছে। ‘এফবিসিসিআই ভার্চুয়াল সলভেথন পাওয়ার্ড বাই এমআইটি সলভ’ শীর্ষক কার্যক্রমটি বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রিজিলেন্ট ইকোসিস্টেম, হেলথ সিকিউরিটি অ্যান্ড প্যানডেমিকস, ইক্যুইটেবল ক্লাসরুমস অ্যান্ড লার্নিং স্পেসেস, ডিজিটাল ইনক্ল্যুশন ফর ইকোনোমিক জাস্টিস- এই চারটি এমআইটি ২০২১ চ্যালেঞ্জ থিমের উপর ভিত্তি করে সলভেথন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমে অংশগ্রহণ করতে চাইলে আগ্রহী প্রার্থী ও তার দলকে এই চ্যালেঞ্জগুলো দক্ষতার সাথে মোকাবেলা করতে সক্ষম হওয়ার উপায় সংক্রান্ত আইডিয়া জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কার্যক্রমটির সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন এমআইটি সলভ কর্মকর্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত ফ্যাসিলিটেটর।

কার্যক্রমটি প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করার লক্ষ্যেই এই আয়োজন। আমার দৃঢ় বিশ্বাস, ‘এফবিসিসিআই ভার্চুয়াল সলভেথন পাওয়ার্ড বাই এম আইটি সলভ’-এর মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এমন সম্ভাবনাময় তরুণদের দেখা পাবো, যারা পরবর্তীতে বিশ্ব দরবারে বাংলাদেশের সক্ষমতাকে তুলে ধরবে।”

এফবিসিসিআই টেক সি উপদেষ্টা সোনিয়া কবীর বশির বলেন, “পূর্বে আমাদের দেশের সম্ভাবনাময় তরুণদের এমআইটি সলভ এর মতো আয়োজনে অংশগ্রহণ ছিলো অত্যন্ত ব্যয় ও সময় সাপেক্ষ। দীর্ঘদিন ধরে এফবিসিসিআই আয়োজিত ভার্চুয়াল সলভেথনের মতো সময়োপযোগী উদ্যোগ গ্রহণের কথা থাকলেও তা হয়ে উঠেনি। আশা করছি, এমআইটি সলভ-এর মতো শক্তিশালী প্ল্যাটফর্মের সহযোগিতায় গৃহীত আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করার এই উদ্যোগ সাফল্যের মুখ দেখবে এবং ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণের ধারা অব্যাহত রাখব।”  

পারস্পরিক আলোচনার ভিত্তিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরি উপায় বের করার লক্ষ্যে সলভেথনের কর্মশালাগুলো সাজানো হয়। নিজস্ব প্রচেষ্টা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কার্যকরভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা প্রদর্শনের অনন্য এক সুযোগ তৈরি করে দিচ্ছে এই কার্যক্রমটি। এই প্ল্যাটফর্মটিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে জানা, আলোচনা, আইডিয়া শেয়ার করার সুযোগ দিয়ে থাকে।

সীমিত ধারণক্ষমতার কারণে আগ্রহী প্রার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি