রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

চলছে এপরিকট সম্মেলন, আয়োজক আইএসপিএবি

টেকভিশন২৪ ডেস্ক: গত ২১ ফেব্রুয়ারী ২০২২ তারিখ থেকে জুম প্লাটফরম এর মাধ্যমে শুরু হয়েছে APRICOT 2022 (Asia Pacific Regional Internet Conference on Operational Technologies) সম্মেলন। যা চলবে আগামী ০৩ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত। এবারের এপরিকট সম্মেলনের আয়োজক হিসেবে কাজ করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

আজ ২৮ ফেব্রুয়ারী ২০২২ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএসপিএবি জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার পাশাপাশি দেশের সাইবার আকাশকে নিরাপদ রাখতে সরকারি সহায়তায় ঢাকায় একটি অত্যাধুনিক প্রশিক্ষণ ল্যাব তৈরি করছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। এই ল্যাবের মাধ্যমে রাউটিং, সুইচিং এবং ডিডস আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে প্রাযুক্তিক দক্ষতায় উৎকর্ষ সাধনে APRICOT এর সঙ্গে নিয়মিত অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করেছেন এবং বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে প্রকৌশলীদের মধ্যে নিয়মিত পারস্পরিক বিশেষায়িত প্রশিক্ষণ, অনুশীলন ও চিন্তা ভাবনা ভাগ করে নিয়েই দেশে সবার জন্য ইন্টারনেট সেবাকে সময়ের সঙ্গে এগিয়ে রাখতে নিজেদের প্রত্যয়ের কথাও তুলে ধরেছেন তিনি।

                             আইএসপিএবি জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক।

অনুষ্ঠানে সাইফুল ইসলাম আরো বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প ঘোষণার কারণেই এবারের কোভিড ১৯ অতিমারির পরিস্থিতিতেও দেশের সকল কাজই সচল রাখতে সক্ষম হয়েছে ইন্টারনেট সেবাদাতারা। গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে ইন্টারনেট। এই নেটওয়ার্ক সচল রাখতে দুর্যোগ-দুর্বিপাকে দিন-রাত নিরবচ্ছিন্ন কাজ করেছে আইএসপিএবি’র সদস্যরা। তাদের কাজকে আরো দক্ষ করতে আমাদের প্রাযুক্তিক প্রকৌশল দক্ষতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে কিছু নীতিগত বিষয় নিয়েও কাজ করতে হবে। অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা ইন্টারনেট এর সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো।

সম্মেলনের সভাপতিত্ব করেন ফিলিপ স্মিথ। এছাড়াও ফইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজি অফিসার শরফুল আলম এবং ইন্টারনেট প্রোটোকল পাইওনিয়ার জ্যাক হ্যাভাটি অনুষ্ঠানে দুইটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন আইএসপিএবির পরিচালক সাকিফ আহমেদ, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপিনিক) পলিসি চেয়ার এবং নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির, APNOG বোর্ড সদস্য আফতাব সিদ্দিকী। সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবি এর সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভূঞা।

কর্মশালা আর সেমিনারের মাধ্যমে ইন্টারনেট অপারেশন ব্যবস্থার খুঁটিনাটি প্রকৌশলী জ্ঞান বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় ইন্টারনেট সেবা সচল রাখা এবং ইন্টারনেট কূটনীতির মতো নীতিগত বিষয়ে আলোচনা হবে এই সেমিনারগুলোতে।

তাছাড়া সম্মেলনের পাঁচ দিন ব্যপী কর্মশালায় SDWAN, DDos, Segment Routing এবং Internet Security উপর বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত প্রকৌশলীগন প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেছেন ৯৭টি দেশের সদস্যবৃন্দ।

আগামী ০৩ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আইএসপিএবি এর সভাপতি মো: ইমদাদুল হক ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি