রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

গ্রামীণফোনের অ্যানিমেটেড সিরিজ ইউটিউব চ্যানেলের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন ‘আগামীর চোখে বাংলাদেশ’ শীর্ষক এক যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস অমর করে রাখতে বিজয়ের ৫০ বছরে মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া অবিস্মরণীয় ঘটনাগুলো থেকে গ্রামীণফোন বাছাই করে নিয়েছে কিছু ঘটনা; আর সেই ঘটনাগুলোকে শিশুদের উপযোগী করে অ্যানিমেটেড কার্টুন আকারে তুলে ধরা হয়েছে নতুন প্রজন্মের সামনে। যা ভিডিও কনটেন্ট (gpsocial.co/AgamirChokheBangladesh) আকারে রয়েছে গ্রামীণফোনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ -এ।

এ উদ্যোগের মাধ্যমে, বাংলাদেশের ৫০-এ দাঁড়িয়ে একাত্তরে দেশ স্বাধীন করার পেছনে বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ জনগণের আত্মত্যাগ পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির বিশ্বাস, মুক্তিযুদ্ধের এ ইতিহাসই আগামী প্রজন্মের এগিয়ে যাওয়ার সাহস যোগাবে এবং বাঙালি জাতির বীরত্বগাঁথা ও দেশপ্রেমের সত্য ঘটনাগুলো নবীন ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মাতৃভূমির প্রতি ভালোবাসাকে তীব্র করে তুলবে। আর এ ব্যাপারে তাদের জানানো গ্রামীণফোন নিজেদের দায়িত্ব বলে মনে করে।  

আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্যোগটি সবার কাছে পোঁছে দিতে গ্রামীণফোন সম্প্রতি একটি ওয়েবিনার আয়োজন করে। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশারের উপস্থাপনায় ওয়েবেনিয়ারে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব, প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং নাফিস আনোয়ার চেীধুরী এবং গ্রে’র সিইও গাউসুল আলম শাওন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলের অ্যানিমেশন সিরিজের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।   

মুক্তিযুদ্ধের সত্য ঘটনাগুলো সংগ্রহ করা হয়েছে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করা বীর মুক্তিযাদ্ধাদের সাক্ষাৎকার ও যুদ্ধ পরবর্তী সময়ে প্রকাশিত বই, ম্যাগাজিন ও পত্র-পত্রিকা থেকে। আর সেগুলো পাঠ করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী অপি করিম, তারিক আনাম, ফজলুর রহমান বাবুসহ স্বনামধন্য তারকারা। এই উদ্যোগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচু। তিনি এই উদ্যোগ সম্পর্কে বলেন “এই প্রজন্মের সাথে আমাদের মুক্তিযুদ্ধকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এটি একটি দারুণ উদ্যোগ। বাচাদের সামনে আমাদের ইতিহাসকে তাদের মতো করে, তাদের ভাষায় তুলে ধরা হয়েছে। যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ইতিহাসকে ধারণ করতে সহায়তা করবে।”

গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব, বলেন, “অদ্ভুত সাহসিকতার দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা। আমাদের স্বাধীনতার ইতিহাসে লুকিয়ে আছে এমন অনেক শিক্ষণীয় বিষয়, যা আমাদের নতুন প্রজন্মকে আগামীর দিনগুলোকে জয় করার পথ দেখাবে। ৫০ বছরের এই অর্জনের ওপর নির্মিত হয়ে চলেছে আগামীর বাংলাদেশ। বিজয়ের এই মর্মকথা আগামী প্রজন্মেকে অবগত করবার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম তাদের মতো করে স্বাধীনতার ইতিহাস জানবে, বুঝবে এবং শিখবে। সুবর্ণ জয়ন্তীর এই মুহূর্তে দেশপ্রেমের এই আলো বিজয়ের মাসে ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্ম।”

মা-বাবা অথবা একজন অভিভাবক হিসেবে আগামী প্রজন্মকে বাংলাদেশের ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাই, বিজয়ের ৫০-এ আসুন আমরা আমাদের সন্তানদের জানাই মুক্তিযুদ্ধের ইতিহাস। এই ঘটনাগুলো দেশপ্রেমের মশাল হয়ে আলো ছড়িয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে, এই প্রত্যাশা নিয়েই কাজ করে চলেছে গ্রামীণফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি