মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

খাত সংশ্লিষ্ট ১১ জন পরিচিত মুখ নিয়ে বেসিস নির্বাচনে “ওয়ান টিম” প্যানেল

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার সেবাখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ওয়ান টিম। বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজ টিমের ১১ সদস্যের নাম ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ান টিমে জেনারেল ক্যাটাগরি থেকে রাসেল টি আহমেদ, এম রাশিদুল হাসান, উত্তম কুমার পাল, একেএম আহমেদুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, দিদারুল আলম সানি, কেএএম রাশেদুল মাজিদ, অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে সৈয়দ আব্দুল্লাহ জায়েদ, অ্যাফিলিয়েট ক্যাটাগরি থেকে বিপ্লব ঘোষ রাহুল, ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থেকে সৈয়দ মোহাম্মাদ কামাল নির্বাচন করবেন।

টিম ঘোষণা বিষয়ে রাসেল টি আহমেদ বলেন, ওয়ান টিমের সঙ্গে খাত সংশ্লিষ্ট ১১ জন পরিচিত মুখ একটি দল হয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। গতবারের ন্যায় এবারেও ওয়ান টিমের প্রত্যেক প্রার্থীই নিজ নিজ ব্যবসায় দারুণভাবে সফল এবং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, আমাদের টিমে লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, কোর সফটওয়্যার সার্ভিস, আইটি অ্যানাবল সার্ভিস (আইটিইএস) লজিস্টিকস সার্ভিস, ইনস্যুরটেক, পলিসি অ্যাডভোকেসি এক্সপার্টিস নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্বের অভূতপূর্ব সমন্বয় করা হয়েছে। একইসঙ্গে বেসিস বোর্ডে কাজ করার পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী যেমন রয়েছে, তেমনি বেশ কয়েকজন নতুন মুখ এবারের নির্বাচনে ওয়ান টিমকে প্রতিনিধিত্ব করছেন। আমার বিশ্বাস, বেসিসের সদস্যরা আমাদের এই দলটির প্রতি আস্থা রাখবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি