বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
29 C
Dhaka

কিসিলেক্ট ব্র্যান্ডের পাঁচ স্মার্টওয়াচ; থাকছে ডিসকাউন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে অত্যাধুনিক সব ফিচার সমৃদ্ধ পাঁচটি মডেলের স্মার্টওয়াচ নিয়ে এসেছে কিসিলেক্ট। নতুন আনা স্মার্টওয়াচগুলো হলো, কিসিলেক্ট লোরা, লোরা ২, কিসিলেক্ট কেএস মিনি, কিসিলেক্ট কিআর প্রো এলটিডি এবং কিসিলেক্ট কেআর।

কিসিলেক্ট ব্র্যান্ডের এসব স্মার্টওয়াচ এখন থেকে পাওয়া যাবে ডিএক্সজিতে(godxg.com)। আর এসব স্মার্টওয়াচ কেনায় পাওয়া যাবে ১ বছরের বিক্রোত্তর সেবা বা ওয়ারেন্টি সুবিধা। আর প্রথম ১০০ জন ক্রেতা পাবেন ফ্ল্যাট ২০ শতাংশ ডিসকাউন্ট।

দেশের বাজারে এসব স্মার্টওয়াচ বিক্রি করতে জনপ্রিয় বিপণন প্রতিষ্ঠান ডিএক্সজি-এর সঙ্গে চুক্তি করেছে চীনা প্রতিষ্ঠান কিসিলেক্ট। এখন থেকে এসব স্মার্টওয়াচ পাওয়া যাবে গোডিএক্সজি ওয়েবসাইছে।

অনলাইনে এক ইভেন্টের মাধ্যমে স্মার্টওয়াচগুলো উন্মোচন করেন ডিএক্সজির চিফ স্ট্র্যাটেজিক অফিসার চয়ন করিম, ইউটিউবার ওয়াহিদুর রহমান ও সোহাগ মিয়া (সোহাগ ৩৬০)। তারা জানান, দেশের যেকোনো প্রান্ত থেকে ক্রেতারা ক্যাশ অন ডেলিভারিতেও কিনতে পারবেন এসব স্মার্টওয়াচ।

এই পাঁচটি স্মার্টওয়াচের দুটি বিশেষ করে নারীদের জন্য এবং অন্য তিনটি সবাই ব্যবহার করতে পারবেন। এসব স্মার্টওয়াচে রয়েছে বিশেষ স্বাস্থ্যগত দিক। সবগুলো স্মার্টওয়াচ অস্বাভাবিক হার্টরেট শনাক্ত করতে পারে। পাশপাশি ঘুমের মান, অক্সিজেনের পরিমাণ, শ্বাসপ্রশ্বাস এবং ট্রেস মনিটর করতে পারে সহজেই। জানা যাবে হাঁটাচলার পরিমাণ, সাইক্লিং বা এক্সারসাইজের পরিমাণও।

কিসিলেক্ট কেআর প্রো এলটিডি গোলাকার আকৃতির স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। স্লিম মেটাল বডির ডিভাইসটিতে রয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা এক চার্জে সাত দিন পর্যন্ত চলে। ২৪ ঘণ্টা হার্ট, ব্লাড প্রেশার, অক্সিজেন, ঘুমের পরিমাপ মনিটরিং ফিচার রয়েছে, রয়েছে বাংলা ইন্টারফেস। স্মার্টওয়াচটিতে পাওয়া যাবে শতাধিক স্পোর্টস মোড। স্লিম মেটাল বডির ওয়াচটির দাম ৮৪৯৯ টাকা।

কিসিলেক্টের আরেকটি মডেলের স্মার্টওয়াচ কেএস মিনি। ১.৭৮ ইঞ্চির এইচডি কালারফুল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ওয়াচে। ডিসপ্লেটি স্পিট হওয়ায় দুটি অংশে ভাগ করেও কাজ করা যাবে। আর আইপি৬৮ থাকায় এটি পরেই সাঁতার কাটা যায়। এ ছাড়া রয়েছে শতাধিক স্পোর্টস মোড, শতাধিক ওয়াচফেস, অক্সিজেন, হার্টরেট, শ্বাসপ্রশ্বাস, ঘুমের পরিমাণ মনিটরিং ফিচার। ওয়াচটির দাম মাত্র ৫৯৯৯ টাকা।

কিসিলেক্ট কেআর মডেলের স্মার্টওয়াচটির দাম ৩৬৯৯ টাকা। এতে রয়েছে ১.৩২ ইঞ্চির সেমি অ্যামোলেড ডিসপ্লে, ২৮০ এমএএইচ ব্যাটারি, ৭০ স্পোর্টস মোড, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ আরও অনেক ধরনের ফিচার।

এছাড়া নারীদের ব্যবহার উপোযোগী দুটি মডেলের স্মার্টওয়াচ এনেছে কিসিলেক্ট। কিসিলেক্ট লোরা এবং লোরা ২ মডেলের স্মার্টওয়াচ দুটির দাম যথাক্রমে ৫৪৯০ এবং ৬৩৯০ টাকা।  

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি