রবিবার, এপ্রিল ১২, ২০২৬
26 C
Dhaka

১০ মিনিটের ভিডিও কলে ৪০০ কর্মী ছাঁটাই

মাত্র ১০ মিনিটের ভিডিও কলে ৪০০ কর্মী ছাঁটাই করেছে কানাডাভিত্তিক টেলিকমিউনিকেশন জায়ান্ট ‘বেল’।

টেকভিশন২৪ ডেস্ক: টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত বুধবার (২০ মার্চ) এক ভার্চুয়াল বৈঠকে শত শত কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছে কানাডার বেসরকারি কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ‘ইউনিফোর’।

ইউনিফোরের পক্ষ থেকে বলা হয়েছে, মাত্র ১০ মিনিটের একটি ভিডিও কলে ৪০০ কর্মীকে ছাঁটাই করা হয়। প্রতিষ্ঠানটির সিইও মিরকো বিবিক পরিবর্তনের নামে এতজন কর্মী ছাঁটাই করেছেন। ইউনিফোর এই ঘটনাটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছে।

ইউনিফোর জানায়, এই ১০ মিনিটের ভিডিও কল চলাকালে কর্মী এবং ইউনিয়নকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি।বরখাস্ত করা শ্রমিকদের অনেকেই অনেক বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন। মাত্র ১০ মিনিটের একটি কলে তাদের জানানো হয় যে তাদের ছাঁটাই করা হচ্ছে।

এই বিষয়ে বেলের কমিউনিকেশন ডিরেক্টর এলেন মারফি বলেন, কর্মীদের ওপর এর প্রভাব নিয়ে আমরা ইউনিফোর এবং অন্যান্য ইউনিয়নের সঙ্গে কাজ করছি। আমরা পাঁচ সপ্তাহ আগে আলোচনা শুরু করি। আলোচনাগুলো অত্যন্ত স্বচ্ছ ছিল। আমরা যৌথ আলোচনার মাধ্যমে চুক্তির অধীনে এই সিদ্ধান্ত নিয়েছি। এমনকি ছাঁটাইয়ের আগে এসব কর্মীদের সঙ্গে আলাদাভাবে প্রতিনিধিরা বৈঠক করেছেন।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে বেল ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার ঘোষণা দিয়েছিল যা প্রতিষ্ঠানটির মোট কর্মীসংখ্যার প্রায় ৯ শতাংশ। বেলের সিইও মারকো বিবিক এই ছাঁটাইকে জরুরি জানিয়ে বলেন, আমাদের সংস্থাকে সচল রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। -চ্যানেল আই অনলাইন অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

সর্বশেষ

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ঈদুল আযহা উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনে “মিলিয়নিয়ার” অফার ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: আসছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এ...

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

টেকভিশন২৪ ডেস্ক: এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি