বুধবার, মে ২০, ২০২৬
29 C
Dhaka

করোনা টিকা নিবন্ধনের অ্যাপস তৈরিতে কোন টাকা খরচ হচ্ছে না – প্রতিমন্ত্রী পলক

spot_img

টেকভিশন২৪ প্রতিবেদক: আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আমাদের একটি ডাটাবেজ সফটওয়্যার আগে থেকেই তৈরি আছে। আমরা সেই ডাটাবেজের ওপর ‘সুরক্ষা প্ল্যাটফর্ম’ তৈরি করবো। ওটাই হবে সেই অ্যাপ। আইসিটি বিভাগে কর্মরত প্রোগ্রামাররাই (ইনহাউজ প্রোগ্রামার) অ্যাপটি তৈরি করবেন। নিজেদের জনবল, অফিস, সোর্স ব্যবহার করে কাজটি করা হবে। ফলে এর জন্য কোনও টাকাই খরচ হবে না। কারণ কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অ্যাপটি তৈরির জন্য আমরা কার্যাদেশ দিইনি।

পলক জানান, সকালে অফিসে এসে তিনি বিষয়টির খোঁজ নিয়েছেন। তার দফতরের কেউই এমন তথ্য প্রকাশ করেনি মর্মে তিনি নিশ্চিত হয়েছেন। তিনি মনে করেন, একটি শুভ উদ্যোগকে (ভ্যাকসিনেশন) বাধাগ্রস্ত করতে এমন সংবাদ করা হয়েছে।

আইসিটি বিভাগের সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট (ক্যাম) নামের একটি সফটওয়্যার রয়েছে। সফটওয়্যারটি আইসিটি বিভাগের প্রোগ্রামারদের একটি দল তৈরি করেছে। ওই সফটওয়্যারের মাধ্যমে করোনাকালে দেশের ৫০ লাখ পরিবারকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এই ক্যাম সফটওয়্যার ব্যাকএন্ডে থেকে কাজ করেছে। টাকা সুবিধাভোগীরা নগদ, বিকাশ ইত্যাদি মোবাইল আর্থিক সেবার মাধ্যমে পেয়েছেন। সেই প্ল্যাটফর্ম ব্যবহার করেই অ্যাপটি তৈরি করা হবে বলে জানা গেছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের বলা হয়েছে যেহেতু একটা ডাটাবেজ রেডি আছে এবং সেটা পরীক্ষিত। ফলে ওই ডাটাবেজটি ব্যবহার করে সুরক্ষা প্ল্যাটফর্ম তৈরি করতে। তিনি বলেন, ভ্যাকসিন দিতে হলে গ্রহীতার বিভিন্ন তথ্য ও উপাত্ত (নাম, ঠিকানা, বয়স ইত্যাদি) থাকতে হবে। অনেক তথ্য ক্রস চেক করতে হবে। ফলে প্ল্যাটফর্ম একটা প্রয়োজন হবেই। আমরা ‘সুরক্ষা প্ল্যাটফর্ম’ ব্যবহার করবো। যত দ্রুত সম্ভব অ্যাপটির নির্মাণ কাজ শেষ হবে।

পলক বলেন, বলা হচ্ছে অ্যাপটির নির্মাণ ব্যয় ৯০ কোটি টাকা। এই টাকা কে দেবে- প্রশ্ন করেন তিনি। তিনি বলেন, ৫০ কোটি টাকা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীরা খরচ করতে পারেন। ৯০ কোটি টাকার কেনাকাটার জন্য পারচেজ কমিটির কাছে যেতে হবে। এছাড়া এই অ্যাপ তৈরির জন্য আমরা অর্থ বিভাগ, স্বাস্থ্য অধিদফতর কারও কাছে টাকা চাইনি। ফলে অ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা ব্যয়ের বিষয়টি পুরোটাই মনগড়া। সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রতিবাদপত্র পাঠানোর জন্য নির্দেশ দিয়েছি।

এই সপ্তাহের জনপ্রিয়

লেনোভোর ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ আইসিটি পণ্য ও সল্যুশন প্রদানকারী...

বিক্রয় ডটকম কিনে নিল ইউক্রেনীয় প্রতিষ্ঠান জিজি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অনলাইন ক্লাসিফায়েড বা কেনাবেচার বাজারে এক...

সব অপারেটরের গ্রাহকদের জন্য টফি সাবস্ক্রিপশন উন্মুক্ত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সর্বস্তরের মানুষের কাছে ডিজিটাল বিনোদন পৌঁছে...

বাংলাদেশ–কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে সহযোগিতার নতুন অগ্রগতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) দক্ষিণ কোরিয়ায়...

টেলিকম খাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান...

সর্বশেষ

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

স্টেট অব আইডেন্টিটি সিকিউরিটি ২০২৬ রিপোর্ট প্রকাশ; এআই এজেন্টের কারণে ঝুঁকি বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার প্রতিষ্ঠান সফোস সম্প্রতি ২০২৬ সালের স্টেট...

চট্টগ্রামে উবারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার আজ চট্টগ্রামে...

ভূমিসেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেমের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি