শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
27.3 C
Dhaka

এমএসআইয়ে নতুন গেমিং মনিটর, থাকছে ১৮০ হার্টজ রিফ্রেশ রেট

গেমিংয়ের জন্য কম্পিউটার হার্ডওয়্যারে প্রতিনিয়ত নতুন সংযোজন হচ্ছে। বিভিন্ন ফিচার ও সুবিধাযুক্ত হার্ডওয়্যার গেমারদের আকৃষ্ট করছে। এগুলোর মধ্যে মনিটরও অন্যতম। গেমারদের চাহিদা ও প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে জি২২৪৪পিই ই২ নামে প্রায় ২৪ ইঞ্চির নতুন মনিটর উন্মোচন করেছে মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই)।

এটি একটি ফুল এইচডি রেজল্যুশনের এলসিডি মনিটর। এতে বিভিন্ন প্রয়োজনে ব্যবহারযোগ্য স্ট্যান্ড ও বৈশিষ্ট্য রয়েছে। গেমিং মনিটরটির রেসপন্স টাইম ১ মিলিসেকেন্ড এবং রিফ্রেশ রেট ১৮০ হার্টজ। এছাড়া এতে অ্যাডাপ্টিভ-সিঙ্ক প্রযুক্তি রয়েছে। বিভিন্ন গেমের কম আলোযুক্ত অংশ ভালোভাবে দেখার জন্য ও চোখের ওপর চাপ কমাতে এতে নাইট ভিশন, অ্যান্টি-ফ্লিকার ও কম নীল আলো নির্গমনকারী প্রযুক্তি দেয়া হয়েছে।

এর সর্বোচ্চ উজ্জ্বলতা ২৫০ নিটস। মনিটরটিতে একটি ১.২এ ডিসপ্লে পোর্ট, ২টি এইচডিএমআই ও একটি ইয়ারফোন আউটপুট রয়েছে। উন্মোচন করলেও জি২২৪৪পিই ই২ গেমিং মনিটরের দামের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রযুক্তিবিদদের মতে, শিগগিরই হয়তো দামের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মনিটরটি আসবে।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি