বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
27.7 C
Dhaka

ইএনসি ফিচার সম্পন্ন বাজেট ফ্রেন্ডলি গেমিং হেডফোন র‍্যপো বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমারদের জন্য ই,এন,সি ফিচারের একটি নতুন গেমিং হেডফোন নিয়ে এসেছে র‍্যাপু বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। নতুন এ মডেলটির নাম ভি প্রো ভি এইচ ৩৫০এস যেটা হলো একটি গেমিং ক্যাটাগরির হেডফোন।

VPRO VH৩৫০S গেমিং হেডফোনটিতে রয়েছে ভার্চুয়াল ৭.১ চ্যানেল যেটা হেডফোনে থাকা দুটি স্পিকার কে ব্যবহার করে চারপাশের শব্দকে অনুকরণ করে, তারপর বিভিন্ন দিক থেকে আসা শব্দের একটি বিভ্রম তৈরি করে ৭.১ স্পিকার সেটআপের সাউন্ড আউটপুট প্রদান করে। হেডফোন টিতে আরো রয়েছে ৩৬০ ডিগ্রী সমন্বয়ের ই এন সি অমনি ডাইরেকশনাল নয়েজ ক্যান্সিলেন্সান ফিচার যেটা ব্যাকগ্রাউন্ড নয়েজ বাতিল করার সময় সব দিক থেকে শব্দ তুলতে পারে। মাইক্রোফোনের এই ফিচার গুলো মূলত একজন গেমারের ইন গেম সাউন্ডের নির্ভুলতা এবং গেম খেলার সময় তার টিমমেটদের সাথে স্পষ্ট যোগাযোগ এবং সমন্বয় নিশ্চিত করে।

নতুন এ হেডফোনটি বাজারে থাকা অন্যান্য হেডফোনের তুলনায় ওজনে হালকা। এছাড়াও এর ইয়ার প্যাডস গুলো খুবই পাতলা। যে কারণে গেমারদের জন্য এটির ব্যবহার খুবই আরামদায়ক ।

ভি প্রো ভি এইচ ৩৫০এস ওয়্যারড এই গেমিং হেডফটিতে রয়েছে ৪০ মিলিমিটারের সাউন্ড ড্রাইভার, যেটা উচ্চ-মানের অডিও রেজোলিউশন সরবরাহ করে গেমিং অভিজ্ঞতাকে করে বাস্তবসম্মত এবং আকর্ষণীয়। এছাড়াও হেডফোন্ টির সাথে রয়েছে আরজিবি লাইটিং যেটা গেমারসদের দিবে একটি আকর্ষণীয় আউটলুক এবং তাদের কম্পিউটার সেটাপের পারিপার্শ্বিক শোভা বর্ধনের সুবিধা। হেডফোনের ভলিউম বাড়ানো-কমানোর রোলার টি পেয়ে যাবেন ডান পাশের ইয়ারকাপের উপর দিকে । হলুদ এবং কালো লুকের এই হেডফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র ৩,১০০ টাকায়।

মাত্র ৩৫৮ গ্রাম ওজনের এই হেডফোন টির সাথে পাওয়া যাবে ১ বছরের ব্রান্ড ওয়ারেন্টি।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি