শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
28 C
Dhaka

টু ইন ওয়ান গেমিং ট্যাবলেট বাজারে আনল আসুস

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: টেক জায়ান্ট আসুস সম্প্রতি বাজারে নিয়ে এনেছে গেমিং ট্যাবলেট। ট্যাবলেটের মডেল আরওজি ফ্লো জেড১৩। সংস্থার দাবি, এটি হল বিশ্বের প্রথম অপসারণযোগ্য টু ইন ওয়ান গেমিং ট্যাবলেট। অর্থাৎ, এটিকে একাধারে ট্যাব রূপে এবং অন্যদিকে ব্যাকলিট আরজিবি কী-বোর্ড সংযুক্ত করে ল্যাপটপ হিসেবেও ব্যবহার করা যাবে। এছাড়া বিশেষত্ব হিসাবে উক্ত ডিভাইসে, ডিসপ্লে রেজোলিউশন সুইচ মোড, লেটেস্ট ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর, ফ্রন্ট ক্যামেরা এবং নয়েজ ফ্রি অ্যাম্বিয়েন্ট কুলিং ফিচার রয়েছে।

আসুস আরওজি ফ্লো জেড১৩ গেমিং ট্যাবলেটে রয়েছে ১৩.৪ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে, যা ৪কে পর্যন্ত রেজোলিউশন সমর্থন করে। গ্রাহক চাইলে এই ডিসপ্লেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ফুল এইচডি অথবা ৬০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৪কে রেজোলিউশন মোডে সুইচ করাতে পারবেন।

এতে ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৯-১২৯০০এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে। একইসাথে, আসুস এমইউএক্স সুইচ এবং ৪ জিবি এনভিডিয়া আরটিএক্স ৩০৫০টিআই জিপিইউ থাকছে৷ স্টোরেজ হিসাবে ডিভাইসটিতে, ১৬ জিবি পর্যন্ত ডিডিআর৫ র‌্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজ রয়েছে। এছাড়া সংস্থার দাবি, এতে ভ্যাপার চেম্বার এবং শূন্যে ডেসিবেল অ্যাম্বিয়েন্ট কুলিং ফিচার রয়েছে যা হালকা কাজের সময় ‘সাইলেন্ট অপারেশন পারফর্ম’ করতে সক্ষম।

বিশেষত্বের কথা বললে, ইউজাররা এই ট্যাবলেটটিকে ব্যাকলিট আরজিবি কীবোর্ডের সাথে সংযুক্ত করতে পারবেন। এছাড়া, এতে ডলবি অ্যাটমস টেকনোলজির সমর্থন করা ডুয়াল স্পিকার সিস্টেম রয়েছে। আবার, ভিডিও কলিং এবং স্ট্রিমিংয়ের জন্য এই ট্যাবে একটি ৭২০ পিক্সেল রেজোলিউশনের ফ্রন্ট ওয়েবক্যাম এবং একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে৷

আসুসের এই ট্যাবলেটে ১০০ওয়াট ফাস্ট চার্জিংসহ একটি ৫৬ওয়াটএইটআর ক্যাপাসিটির ব্যাটারি আছে। ডিভাইসটি ১২ মিমি পাতলা এবং ওজন প্রায় ১.১ কেজি।

আসুস আরওজি ফ্লো জেড১৩ গেমিং ট্যাবলেটের দাম দেড় লাখ টাকার মতো।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি