বুধবার, জুলাই ১৫, ২০২৬
27.5 C
Dhaka

আরো দশ হাজার গণমাধ্যম কর্মীকে আর্থিক সহয়তা দেয়া হবে- তথ্য প্রতিমন্ত্রী

টেকভিশন ডেক্স: মহামারী করোনার কঠিন সময় উত্তরণে সম্মুখসারির যোদ্ধা আরো ১০ হাজার গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিশেষ সহায়তা দেয়া হবে। দলমত নির্বিশেষে গণমাধ্যমকর্মীরা এই সহায়তা পাবেন। এখানে কে বিএনপি বা অন্য দল করেন তা বিবেচনা করা হবে না। 

সম্প্রতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) আয়োজনে ময়মনসিংহ প্রেসকাবে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি  এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, চলমান কঠিন সময় উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ আন্তরিকতায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যা তাঁকে মমতাময়ী মায়ের আসনে স্থান দিয়েছে।

তিনি সুস্থ  জানান, প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে প্রথম পর্যায়ে ৫ হাজার সাংবাদককে আর্থিক সহায়তা দিয়েছেন; যার বিতরণ চলমান। পরবর্তী  পর্যায়ে আরো ১০ হাজার সাংবাদিককে এ তহবিল থেকে  আর্থিক সহায়তা দেয়া হবে।

অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবে ২০টি কম্পিউটার সমৃদ্ধ একটি ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

এমইউজের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন  ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের মেয়র ইকরামূল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার আহমারউজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রেসক্লাবের সহসভাপতি ডা. কেআর ইসলাম প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি