সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
29 C
Dhaka

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ‘কফি টেবিল বুক-দি এটুআই জার্নি’ শীর্ষক প্রকাশনার উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশের ১৩ বছরের পথচলায় নাগরিকবান্ধব সেবার ডিজিটাল রূপান্তর ও বিভিন্ন পর্যায়ে উদ্ভাবন চর্চার প্রসারে এটুআই-এর নানা উদ্ভাবনের গল্প এবং এর প্রভাব নিয়ে ‘ আমার ডিজিটাল বাংলাদেশ: উদ্ভাবনে এটুআই’ এবং ‘কফি টেবিল বুক-দি এটুআই জার্নি’-শীর্ষক দু’টি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ অমর একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গনে নজরুল মঞ্চে উক্ত প্রকাশনা দু’টির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি; বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান; সাবেক তথ্যসচিব জনাব কামরুন নাহার এবং বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রকাশনা দু’টির মোড়ক উন্মোচন করেন।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটুআই-এর নেওয়া সফল উদ্যোগগুলোকে ঘিরে কফি টেবিল বুক-দি এটুআই জার্নি তৈরি করা হয়েছে। একই সাথে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং এটুআই-এর উদ্যোগে প্রকাশিত ‘আমার ডিজিটাল বাংলাদেশ: উদ্ভাবনে এটুআই’ শীর্ষক সংকলনে সারাদেশের ডিজিটাল বাংলাদেশের উদ্ভাবনীর সেবার বিভিন্ন গল্পকে ঘিরে ৫০টি প্রতিবেদন (বাংলা ও ইংরেজি) তুলে আনা হয়েছে।

আমার ডিজিটাল বাংলাদেশ 01

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নাগরিকবান্ধব সেবা প্রদানে শুরু থেকে কাজ করে আসা এটুআই-এর ভূমিকা ও অর্জন, এর বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ (যেমন: জাতীয় তথ্য বাতায়ন, ই-নথি, ডিজিটাল সেন্টার, মাইগভ, ৩৩৩, একশপ, একপে, ই-নামজারি, ফোরআইআর, জেলা ব্র্যান্ডিং, মুক্তপাঠ, শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, ইনোভেশন ল্যাবের উদ্যোগসমূহ ইত্যাদি) এবং বাস্তবায়নের প্রক্রিয়া সচিত্র ও দৃষ্টিনন্দন উপস্থাপনার মাধ্যমে কফি টেবিল বুক-দি এটুআই জার্নি শীর্ষক প্রকাশনাটি প্রস্তুত করা হয়েছে।

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এটুআই-এর মধ্যকার সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর স্থানীয় সাংবাদিক (জেলা প্রতিনিধি ও ব্যুরো চিফ)-এর মাধ্যমে প্রান্তিক জনগণের ডিজিটাল সেবার বিভিন্ন সফলতার চিত্র তুলে আনা হয়েছে। হাতের নাগালে নাগরিক সেবা পৌঁছে দিতে এটুআই-এর উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন সেবা ও সার্ভিস নিয়ে বাসস কর্তৃক প্রকাশিত ৫০টি বিশেষ সরেজমিন প্রতিবেদনসমূহের নিয়ে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ‘আমার ডিজিটাল বাংলাদেশ: উদ্ভাবনে এটুআই’-শীর্ষক সংকলন প্রস্তুত করা হয়েছে। বিশেষ এই প্রতিবেদনগুলোতে স্থানীয় জনগণ কীভাবে উপকৃত হচ্ছেন, কী ভাবছেন, তাদের জীবনমানে কী ধরনের পরিবর্তন এনেছে, সার্ভিসগুলো ভবিষ্যতে কীভাবে আরও জনবান্ধব করা যায় সেসব বিষয়গুলো সাংবাদিকগণ তাদের প্রতিবেদনে তুলে আনার চেষ্টা করেছেন।

প্রকাশনা দু’টি পলিসি মেকার, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থী, গবেষকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নীতিনির্ধারণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সকল শ্রেণি-পেশার মানুষ এটুআই এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের নাগরিকবান্ধব সেবার ডিজিটাল রূপান্তর ও প্রাতিষ্ঠানিকীকরণ সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সচিব (যুগ্মসচিব) এম. লোকমান, এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) নাহিদ সুলতানা মল্লিক; এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো: ছাইফুল ইসলাম; বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান; এবং এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী এই দু’টি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে এটুআই, বাংলা একাডেমি, বাসস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি