রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
33.1 C
Dhaka

আধুনিক প্রযুক্তিতে দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে এটুআই এবং নেটকম লার্নিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বেকারত্ব সমস্যার সমাধানে স্মার্ট কর্মসংস্থান ইকোসিস্টেম তৈরিতে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এআই-রোবটিক্সসহ বিশ্বের সময়োপযোগী আধুনিক প্রযুক্তির বিষয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একসাথে কাজ করবে এসপায়ার টু ইনোভেট-এটুআই এবং নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেড। এলক্ষ্যে আজ রোববার (০৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও-এর আইসিটি টাওয়ারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো: মামুনুর রশীদ ভূঞা এবং নেটকম লার্নিং গ্লোবাল-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মামুন সরদার (রাসেল সরদার) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সচিব মো: সামসুল আরেফিন।

এই সমঝোতা স্বারকের আওতায় দেশের চাকরি প্রত্যাশীদের সময়োপযোগী কারিগরি দক্ষতা বৃদ্ধিতে এটুআই-এর ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপাঠ’ (muktopaath.gov.bd) এবং দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ‘নাইস’ (nise.gov.bd) একত্রে নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেডের সাথে সমন্বয় করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-রোবটিক্স চতুর্থ শিল্পবিপ্লবের আধুনিক প্রযুক্তির বিষেয় প্রশিক্ষণের মাধ্যমে দেশের চাকরি প্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন ও জব মার্কেটে কর্মসংস্থানের সুযোগ তৈরি ও বৃদ্ধিতে কাজ করবে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান।

এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো: মামুনুর রশীদ ভূঞা বলেন, আজকের সমঝোতার মাধ্যমে দেশের চাকরি প্রত্যাশীরা বাংলায় সর্ববৃহৎ ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপাঠ’-এ আধুনিক প্রযুক্তি নিয়ে কোর্স শিখতে পারবেন এবং প্রশিক্ষণের পাশাপাশি চাকরির বাজারে রিয়েল টাইম সাপ্লাই ডিমান্ড ম্যাচমেকিং প্ল্যাটফর্ম ‘নাইস’-এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবেন। এর মাধ্যমে এটুআই-নেটকমের যৌথ প্রত্যয়নের ফলে চাকরি প্রত্যাশীরা বিশ্বের শীর্ষ পাঁচ শতাধিক টেক কোম্পানি, যেমন মাইক্রোসফট, গুগল, আমাজন এই প্রতিষ্ঠানসমূহে হোয়াইট কলার জব প্রত্যাশায় পৃথিবীর অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলক চাকরিতে আবেদন করার সুযোগ পাবেন।

নেটকম লার্নিং গ্লোবাল-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মামুন সরদার (রাসেল সরদার) বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্বনামধন্য লার্নিং প্ল্যাটফর্ম নেটকম লার্নিং ইনকর্পোরেশন-এর স্থানীয় অঙ্গসংগঠন হলো নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেড। আজ এটুআই-এর সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে সরকারের স্মার্ট বাংলাদেশ স্বপ্নের পথযাত্রায় সঙ্গী হতে পেরে আমরা উচ্ছ্বসিত। আশা করছি, এটুআই-এর সাথে সমন্বয়ের মধ্য দিয়ে আধুনিক প্রযুক্তি-নির্ভর স্মার্ট কর্মসংস্থান তৈরিতে অবদান রাখতে পারবো।

‘মুক্তপাঠ’-এ অনলাইনে সাধারণ শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ রয়েছে। এই অনলাইন প্ল্যাটফর্মে এপর্যন্ত ২৩ লক্ষেরও অধিক প্রশিক্ষণার্থী নিবন্ধিত রয়েছেন যারা ২৫০টিরও বেশি কোর্সে জ্ঞানার্জনের সুযোগ পাচ্ছেন। ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট এন্ড অন্ট্রাপ্রেনারশিপ-নাইস হলো বেকার যুব সম্প্রদায়কে বিভিন্ন ট্রেডে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে যথোপযুক্ত কর্মসংস্থান নিশ্চিতের জন্য তৈরি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে নিজেকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন খাতে চাকুরির চাহিদা ও সম্ভাব্য সকল চাকরিদাতার খোঁজও পাওয়া যাচ্ছে। শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি চাকরির বাজারেও এটি একটি রিয়েল টাইম সাপ্লাই ডিমান্ড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে । বর্তমানে এই প্ল্যাটফর্মে ৮.১৭ লক্ষেরও অধিক নিবন্ধিত যুব, ১,৫৫১ নিবন্ধিত ইন্ডাস্ট্রি/ নিয়োগকর্তা এবং ৬০২টি নিবন্ধিত প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

এসময় অনুষ্ঠানে এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী, পলিসি অ্যানালিস্ট ও হেড (ফিউচার অব এডুকেশন) মো. আফজাল হোসেন সারওয়ার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট জনাব এইচ.এম. আসাদ-উজ-জামান, হেড (কমার্সিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজি) রেজওয়ানুল হক জামি, কালচার ও কমিউনিকেশনস বিভাগ-এর প্রধান পূরবী মতিনসহ নেটকম গ্লোবাল লার্নিং এবং এটুআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি