শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
24 C
Dhaka

আইটেল ‘ভিশন ২ প্লাস’ ৩/৬৪ জিবি সংস্করণ

টেকভিশন২৪ ডেস্ক: একগুচ্ছ আকর্ষণীয় ফিচার ও স্পেসিফেকেশনসহ দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ভিশন সিরিজের নতুন ফোন ‘ভিশন ২ প্লাস’ (৩/৬৪ জিবি সংস্করণ) নিয়ে এসেছে আইটেল মোবাইল বাংলাদেশ। নতুন ফোনটিতে ৩ জিবি র‌্যাম, ৬৪ জিবি রমের বিশাল স্টরেজ, ৬.৮ ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ৫০০০ এমএএইচ (মিলি অ্যাম্পিয়ার আওয়ার) এর বিশাল ব্যাটারি এবং স্টাইলিশ ডিজাইনসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে।

ফোনটির ৬.৮ ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচের অপেক্ষাকৃত বড় ফুল-স্ক্রিন ডিসপ্লেতে ফ্যাশনেবল স্টাইল ও কালারের সুবিধা পাওয়া যাবে। এইচডি ডিসপ্লে থাকায় ব্যবহারকারীরা ফোনের স্ক্রিনে সবকিছু স্বচ্ছ এবং স্পষ্টভাবে দেখতে পাবেন। নতুন এই অ্যান্ড্রয়েড ফোনটিতে উচ্চমাত্রার ৯৪% পর্যন্ত স্ক্রিন-টু-বডি রেশিও সুবিধা পাওয়া যাবে।

ক্যামেরা বিষয়ে বলতে গেলে, ফোনটির পিছনের ক্যামেরায় ডুয়েল সেন্সর এবং সামনের সিঙ্গেল স্নাপার সুবিধা রয়েছে। রিয়ার ক্যামেরায় সেকেন্ডারি আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) সেন্সরসহ একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স রয়েছে। এর এআই বোকেহ ইফেক্ট, এআই ফেস বিউটি, স্মাইল ইফেক্ট, এআই সিনারিও ডিটেকসন এবং এআই ডুয়েল রিয়ার ক্যামেরার এআই পোর্ট্রেট এইচডিআর সেটআপ দিয়ে আপনি ছায়া এবং অল্প আলোর দৃশ্যও স্বাভাবিকভাবে ক্যাপচার করতে পারবেন।

জীবনের প্রতিটি মুহুর্তগুলো দুর্দান্ত সব ছবি ফ্রেমবন্দী করা ও নজরকাড়া সেলফি ক্যাপচার করার জন্য এর সামনের ক্যামেরায় ৫ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি স্নাপার নচ ব্যবহার করা হয়েছে। এআই ফেস বিউটি সুবিধা থাকায় ঝলমলে পরিবেশে আইটেল ভিশন ২ প্লাস দিয়ে ‌তোলা ছবিতেও আপনার ফেসিয়াল ফিচার ও ত্বকের সৌন্দর্য ফুটিয়ে তুলবে।

নতুন আইটেল ভিশন ২ প্লাস স্মার্টফোনটিতে ৩ গিগাবাইট (জিবি) র‌্যাম এবং অক্টা-কোর ১.৬ গিগাহার্জ প্রসেসর রয়েছে। যা দিয়ে সহজেই একসাথে একাধিক অ্যাপ চালানো যাবে। ফোনটিতে ৬৪ জিবি রম ব্যবহার করায় আপনার পছন্দের সব অ্যাপ্লিকেশন, ভিডিও, ছবি এবং গান জমা রাখার জন্য এতে পর্যাপ্ত স্টোরেজ সুবিধা পাবেন। বেশ কিছু প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশনসহ অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) এ চলবে ফোনটি।

নতুন প্রযুক্তির সুবিধাসম্পন্ন আইটেল ভিশন ২ প্লাস ফোনটিতে বিশাল এক ব্যাটারি রয়েছে। যা আপনাকে দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভবে স্মার্টফোন ব্যবহারের গ্যারান্টি দিচ্ছে। এআই পাওয়ার মাস্টার সুবিধাসহ ৫০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারির ফোনটি আপনাকে সিম কার্ডসহ ৪১ দিনের স্ট্যান্ডবাই, ৪৯ ঘণ্টা (২জি) ফোন কল, টানা ৮৪ ঘণ্টা মিউজিক প্লে এবং ২৪ ঘণ্টা ভিডিও দেখার নিশ্চয়তা দিবে।

এক কথায় বলতে গেলে আইটেল ভিশন ২ প্লাস স্মার্টফোনটি একটি বাজেটবান্ধব মানানসই ডিভাইস। তাই আর দেরি না করে আপনার কাছের আইটেল স্টোর থেকে নতুন ভিশন ২ প্লাস ৩/৬৪ জিবি সংস্করণের স্মার্টফোনটি যাচাই করে নিতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি