শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
28 C
Dhaka

অনলাইনে ফাউন্ডেশন ক্লাসের ওরিয়েন্টেশন সম্পন্ন

টেকভিশন ডেক্স: ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম-এ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ২০২০-২১ সেশনের ছাত্র-ছাত্রীদের নিয়ে ফাউন্ডেশন ক্লাসের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১০ই আগস্ট, ২০২০ ইং তারিখে সকাল ১১ঘটিকায় অনলাইনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন এবং মো: শাহনেওয়াজ মজুমদার, হেড অব অপারেশন, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম ক্যাম্পাসের অধ্যক্ষ মোঃ ফারুক ইসলাম।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো: মশিউর রহমান, ইন্সট্রাক্টর, সিভিল ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি, চট্টগ্রাম।

প্রধান অতিথি তার বক্তব্যে- শিক্ষা অঙ্গনে ড্যাফোডিল ফ্যামিলির বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন। তিনি গুরুত্বসহকারে বলেন যে, পড়াশোনা শুধু ডিগ্রী অর্জন বা চাকরি পাওয়ার জন্য নয়, একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার লক্ষ্য হওয়া উচিত। তিনি ছাত্র-ছাত্রীদের ড্যাফোডিলে ভর্তি হওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে অভিমত ব্যক্ত করেন।
বিশেষ অতিথি প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন তার বক্তব্যে-ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে ৪র্থ প্রজন্মের শিল্প বিপ্লবের গুরুত্ব তুলে ধরেন ও তার প্রযুক্তিগত দিকগুলো কারিগরি শিক্ষার মাধ্যমে সমাজের সকলস্তরে প্রয়োগের আহবান জানান।

এছাড়াও তিনি বলেন ৪র্থ প্রজন্মের শিল্প বিপ্লবের সাথে সাথে ৫ম প্রজন্মের শিল্প বিপ্লব অচিরে চলে আসবে। কারিগরি শিক্ষাকে দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য যে উদ্যোগ গ্রহন করেছে তার জন্য ড্যাফোডিলকে সাধুবাদ জানিয়েছেন।

মোঃ শাহনেওয়াজ মজুমদার তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তিনি দেশে ও বিদেশে আমাদের এলামনাইদের অবস্থান ও জাতীয় উন্নয়নে তাদের অবদানের কথা তুলে ধরেন।

সমাপনি বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে ড্যাফোডিলের প্রাতিষ্ঠানিক ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সুবিধাসমুহ তুলে ধরেন। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি বর্তমানে ফাউন্ডেশন ক্লাসের উদ্যোগ নিয়েছে যেটা শিক্ষার্থীদেরকে তাদের পাঠ্য বিষয়ে প্রাথমিক জ্ঞান ও ধারণা দিবে যা তাদেরকে অন্যান্যদের থেকে একধাপ এগিয়ে রাখবে। বাংলাদেশ সরকার ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষার হার ৫০% উন্নতি করার পরিকল্পনা করেছে। সকলকে সেইসাথে সহযোগী হয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি