শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

পাবজির নতুন আকর্ষণ রকেট ব্যাটেল

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেইম পাবজি মোবাইল-এর নতুন ফিচার হতে যাচ্ছে ট্র্যাভার্স-ইনসেক্টয়েড মোড। ৫ই জুলাই পর্যন্ত এই মোডে উপভোগ করা যাবে রোমাঞ্চে ভরপুর এবং সম্পূর্ণ নতুন ধারার ব্যাটেল রয়্যাল এক্সপেরিয়েন্স। আনলিমিটেড হোমিং মিসাইলে ভরপুর এই গেইম মোডে ইনসেক্টয়েড প্লেয়ারদের একে অপরের বিরুদ্ধে লড়াই হবে আরও ফাস্ট, এক্সপ্লোসিভ এবং স্বাভাবিক প্লেয়ারদের আক্রমণ থেকেও সুরক্ষিত থাকা যাবে।

 ট্র্যাভার্স-ইনসেক্টয়েড মোড-এ এক অনন্য প্রযুক্তির মাধ্যমে প্লেয়াররা একটি পতঙ্গের আকারে নিজেদের রূপান্তর করতে পারবে। ইরাঙ্গেল থিমের নতুন মোডে প্লেয়াররা ৫ টি নতুন ল্যাব দেখতে পাবে যার প্রতিটিতে থাকবে একটি রহস্যে ঘেরা কোয়ান্টাম ট্রান্সফরমেশন ডিভাইজ। যেসব প্লেয়াররা এই ডিভাইজের সংস্পর্শে আসবে তারা অতি ক্ষুদ্র একটি আকারে রূপান্তরিত হয়ে যাবে। এই আকার ধারণ করলে প্লেয়াররা কোন ইক্যুইপমেন্ট বহন করতে পারবে না তবে হোমিং মিসাইল লঞ্চার ব্যবহার করতে পারবে তাও আবার আনলিমিটেড।

এছাড়া প্লেয়াররা ল্যাবের ভিতর উড়ে বেড়াতে পারবে। তবে খেয়াল রাখতে হবে যে ল্যাব থেকে একটি নির্দিষ্ট সীমানার বাইরে চলে গেলে প্লেয়াররা পুনরায় স্বাভাবিক আকারে চলে আসবে। ইনসেক্টয়েড প্লেয়াররা সাধারণ অস্ত্রের আক্রমণ থেকে সুরক্ষিত তবে প্যান অ্যাটাকের মাধ্যমে তাদের ধরাশায়ী করা সম্ভব।

ইনসেক্টয়েড আকারে ম্যাপে ঘুরে বেড়াতে, প্লেয়াররা লাইট পয়েন্ট সংগ্রহ করতে পারবে যার ফলে তারা ওয়ার্মহোল ব্যবহার করতে পারবে। প্রতিটি লাইট থেকে ৫ লাইট পয়েন্ট পাওয়া যায় এবং কোন প্লেয়ার ৪০ লাইট পয়েন্ট সংগ্রহ করলেই ওয়ার্মহোল ডিভাইজ ব্যবহার করতে পারবে, যার মাধ্যমে এক ল্যাব থেকে অন্য ল্যাবে টেলিপোর্ট করা যাবে। শুধুমাত্র ইনসেক্টয়েড আকারেই লাইট পয়েন্ট পাওয়া যাবে।

স্বাভাবিক প্লেয়াররা এনার্জি স্টোর ব্যবহার করে কমব্যাট সাপ্লাই হিসেবে লাইট পয়েন্ট অদল-বদল করতে পারবে। মনে রাখতে হবে, ট্র্যাভার্স-ইনসেক্টয়েড মোড খেলতে হবে সাধারণ ম্যাচের মতোই, সকলকে টপকে টিকে থাকতে হবে শেষ পর্যন্ত।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি