শনিবার, আগস্ট ২২, ২০২৬
32 C
Dhaka

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির হটলাইন ও ওয়েবসাইট চালু

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকার দুই মহানগরে ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসা সেবা ও রক্তের জন্য হটলাইন এবং ওয়েবসাইট চালু করেছে বিএনপি। সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং শেষে এ কার্যক্রম চালু করা হয়। খবর বিডি প্রতিদিন।

উদ্বোধনী বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণবিরোধী ও ফ্যাসিস্ট সরকার জনগণের জানমালের তোয়াক্কা করেনি। কিন্তু এখন তো জনসমর্থিত সরকার। একটি গণবিপ্লব সংঘটিত হওয়ার পরে এ সরকার এসেছে। এ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা আছেন, তাদের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া।

রিজভী বলেন, সরকারের উপদেষ্টারা নানা ধরনের পদক্ষেপের কথা বলে যাচ্ছেন কিন্তু মানুষের জীবন বাঁচাতে যে আরও তৎপর হওয়া দরকার তেমনটি পরিলক্ষিত হয়নি। সরকারিভাবেই ২০০ অধিক মানুষ মারা গেছেন ডেঙ্গুতে এবং প্রতিদিন ১০ জন ১২ জন করে মারা যাচ্ছেন বলেও উল্লেখ করেন রিজভী।

যেকোনো মহামারি থেকে মানুষের জীবনকে বাঁচাতে হবে জানিয়ে তিনি বলেন, সে বিষয়ে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটি যদি না করা যায় তবে মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।

তাবিথ আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সমন্বিত চিকিৎসক টিম ঢাকা মহানগরে ডেঙ্গু মোকাবিলায় কাজ করবেন বলেও জানান রিজভী।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, ঢাকার দুই মহানগরে ডেঙ্গু আক্রান্তদের জন্য চিকিৎসা সেবা ও রক্তের জন্য হটলাইন এবং ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইটে ব্লাড ডোনারদের নম্বর দেওয়া আছে, যাদের প্রয়োজন হবে ফোন দিলেই ডোনাররা সেখানে চলে যাবেন। যতদিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে ততদিন পর্যন্ত চলবে বলে জানান তিনি।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

সর্বশেষ

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি