শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
27.1 C
Dhaka

বাংলাদেশে প্রথম কোপাইলট প্লাস পিসি আনলো আসুস

টেকভিশন২৪ ডেস্ক:  আসুসের প্রথম কোপাইলট প্লাস পিসি, আসুস ভিভোবুক এস ১৫ এবার এসেছে বাংলাদেশের বাজারে। সোমবার রাজধানীতে আসুস বাংলাদেশ আয়োজিত ‘নেক্সট লেভেল, এআই ইনক্রেডিবল’ শীর্ষক একটি ইভেন্টে নতুন এই ল্যাপটপটি উন্মোচন করা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সেরা এক্সপেরিয়েন্স দিবে আসুসের ভিভোবুক এস ১৫। মাইক্রোসফট এবং কোয়ালকমের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আসুসের এই ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। প্রসেসর হিসেবে এতে রয়েছে এআরএম বেসড স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর। কোপাইলট ফিচারটি সহজে ব্যবহারের জন্য এবং দ্রুত এআই-চালিত টুলগুলোতে অ্যাক্সেস পেতে ল্যাপটপটির কি-বোর্ডে রয়েছে একটি ডেডিকেটেড কী বাটন। আলাদা এই কোপাইলট কী বাটনটি মূলত কোপাইলট প্লাস পিসির অন্যতম বিশেষ ফিচার।

ল্যাপটপটির উদ্বোধনী অনুষ্ঠানে এআই ইঞ্জিন এবং কোপাইলটের সুবিধাসহ মূল ফিচারগুলো তুলে ধরেছে আসুস বাংলাদেশ। দেশের বাজারে ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি পাওয়া যাবে ১,৭৪,৯৯০ টাকায়।

আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এমডি আল ফুয়াদ বলেন, “গ্রাহকদের ইনোভেশন এবং নতুন এক্সপেরিয়েন্স দিতে আসুস সবসময়ই বদ্ধপরিকর এবং অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথম কোপাইলট প্লাস পিসি নিয়ে এসেছে আসুস। কোপাইলট ফিচারের মাধ্যমে ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি দিবে এআই ব্যবহারে বিশেষ সুবিধা। তাই আমরা বিশ্বাস করি, গ্রাহকদের কর্মক্ষমতা এবং দক্ষতা বাড়াতে আসুসের এই নতুন ল্যাপটপটি সহায়ক হবে।“

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুসের বিজনেস পার্টনার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যক্তিবর্গ– ম্যানেজিং ডিরেক্টর এমডি রফিকুল আনোয়ার এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। এছাড়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসুসের পার্টনাররা।

কোয়ালকম হেক্সাগনের বিল্ট-ইন এনপিইউ সহ স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপে। এর ৪৫ টপস এস নিউরাল ইঞ্জিন ল্যাপটপটির এআই প্রসেসিংকে আরও কর্মক্ষম করে তোলে। এর স্টোরেজের সুবিধায় আছে আল্ট্রাফাস্ট ৫১২ জিবি পিসিআইই ৪.০ এসএসডি। এছাড়া থাকছে ১৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি এবং ৮৪৪৮ মেগাহার্টজ এলপিডিডিআর৫এক্স র‍্যাম সুবিধা।

ভিভোবুক এস ১৫ ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে সিলভার রঙে এবং প্রিমিয়াম লেভেলের ধাতব ম্যাটেরিয়াল দিয়ে। ১.৪৭ সেমি পাতলা এই ল্যাপটপটি আকারে ১৫.৬-ইঞ্চি, এবং ওজনে মাত্র ১.৪২ কেজি । তাই ব্যবহারকারী সহজেই ল্যাপটপটি বহন করতে পারবে।

এর ডিসপ্লেটি হলো আসুস লুমিনা ওলেড। ল্যাপটপটির রেজল্যুশন ৩কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ। তাই এর ভিজ্যুয়ালও হয়ে উঠে উজ্জ্বল এবং রঙিন যা ব্যবহারকারীদের দিবে এক দারুণ অভিজ্ঞতা।  এর কি-বোর্ডে ব্যবহার করা হয়েছে আরজিবি ব্যাকলাইট যেটির রঙ ব্যবহারকারীরা চাইলে পরিবর্তনও করতে পারবে।  এছাড়া, আরও সহজে কাজ করতে এতে আছে একটি বড় আকারের টাচপ্যাড।

এর ব্যাটারি ৭০ ওয়াটের এবং ১৮ ঘণ্টার উপরে ল্যাপটপটি নিরবচ্ছিন্নভাবে চলতে পারে। বাংলাদেশে আসুসের অথোরাইজড রিটেইল স্টোরে আসুসের এই নতুন ল্যাপটপটি পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি