শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
28 C
Dhaka

দেশে ব্রাদারের ৬ মডেলের টোনার বক্স

টেকভিশন২৪ ডেস্ক : ব্রাদার ইন্টারন্যাশনাল এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্রান্ড পিএলসি সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন টোনার বক্স সিরিজ এর ৬ টি মডেলের মোনো লেজার প্রিন্টার।

নতুন প্রিন্টারের মডেলগুলো হলো- HL-B2100W, HL-B2150D, HL-B2180DW, DCP-B7620DW, DCP-B7640DW এবং MFC-B7810DW। মডেল ভেদে প্রিন্টারগুলোতে মাল্টি ফাংশন যেমন প্রিন্ট, কপি, স্ক্যান এবং ফাক্স এর সুবিধা পাওয়া যাবে।

আমদানিকারক প্রতিষ্ঠানের দাবি, ছোট-বড় অফিস বা পার্সোনাল কাজে শতভাগ কোয়ালিটি এর সাথে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে সক্ষম এই টোনার বক্স সিরিজ। ব্রাদারের অরিজিনাল এই টোনার ব্যাবহার করে প্রতি পেজ প্রিন্ট এ খরচ হয় মাত্র ৫০ পয়সা। এই প্রিন্টারের বিশেষত্ব হল এটির জেনুইন টোনার বক্স, ব্রাদার ইন্টারন্যাশনাল এই প্রথম TN-B028 সিরিজের জেনুইন টোনার বক্স বাজারে ছাড়লো যার দাম অনেক কম।

TN-B028 সিরিজের এই টোনার বক্স এর বিশেষত্ব হল এর প্রাইস, যা চাইনিজ থার্ড পার্টি টোনার এর সমান প্রায় এবং ব্রাদার এর অন্যান্য সিরিজের টোনার এর থেকে দাম কয়েক ভাগ কম। আর এই সিরিজের প্রতিটি টোনার দিয়ে ২৬০০ পেজ প্রিন্ট করা সম্ভব। নতুন লঞ্চিং উপলক্ষে গ্লোবাল ব্রান্ড এর পক্ষ থেকে এই প্রিন্টারগুলো দেওয়া হচ্ছে বিশেষ দামে।

নতুন মডেলের এই প্রিন্টারগুলো পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড এর ওয়েবসাইট ও দেশের সকল ডিস্ট্রিবিউটর হাবে। সাথে থাকছে সম্পূর্ণ ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি