বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
29 C
Dhaka

হোয়াটসঅ্যাপে সকল মেসেজ পড়া যাবে মাতৃভাষাতেই!

spot_img

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ মানেই নতুনত্ব। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করে তা প্রমাণ করে দেয় মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপটি। এবার জানা গেছে, একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে আলাদা আলাদা ভাষায় মেসেজ অনুবাদও করে দেবে এই অ্যাপ। শিগগিরই এই আপডেট আনতে চলেছে জুকারবার্গের কোম্পানিটি।

কীভাবে কাজ করবে

ডব্লিউএবেটাইনফো অনুসারে, নতুন ফিচারকে কাজে লাগিয়ে যে কোনও ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দমতো ভাষায় পড়তে পারবেন ব্যবহারকারীরা। অপশনটি অন করে দিলেই সমস্ত মেসেজই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করে দেবে এই নতুন ফিচার। তবে এর ফলে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কোনওভাবেই ব্যাহত হবে না। এর ফলে দারুণ সুবিধা মিলবে। অন্য কোনও ভাষার মেসেজকে নিজে যে ভাষায় স্বচ্ছন্দ, তাতে রূপান্তরিত করে নেওয়া যাবে।

ভয়েস নোটের লিখিত রূপ

প্রসঙ্গত, এর আগেই নতুন একটি ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে ভয়েস নোটের লিখিত প্রতিলিপি তৈরি হয়ে যাবে। ফলে যেখানে অডিও মেসেজ শোনায় সমস্যা রয়েছে, সেখানে তার লেখ্য রূপ দেখে নিতে পারছেন ব্যবহারকারীরা। ‘স্পিচ রেকগনিশন টেকনোলজি’ ব্যবহার করে মুখের কথাকে লিখিত টেক্সটের চেহারা দিচ্ছে নতুন ফিচার। এবার মেসেজ অনুবাদের বিষয়টিও ব্যবহারকারীদের হাতের মুঠোয় এনে দেবে হোয়াটসঅ্যাপ। শিগগিরই আপডেট করলেই মিলবে এমন সুবিধা।

সম্প্রতি ভিডিও কলিং ফিচারটিরও আপডেট এনেছে মেটার মালিকানাধীন সংস্থাটি। যার ফলে ভিডিও কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে। এদিকে ইতিমধ্যেই মেটা এআই অ্যাসিস্ট্যান্স যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর কাছে যে কোনও প্রশ্ন করলে মুহূর্তেই মিলছে উত্তর। খবর অনুযায়ী, এবার এআই-এর সঙ্গে চ্যাটে ছবি আদানপ্রদান করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি