বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
35 C
Dhaka

৫০০ ফলোয়ার্স! টুইটারে আয়ের সহজ উপায় জানালেন ইলন মাস্ক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন উপার্জন করার একটি অন্যতম মাধ্যম টুইটার। তবে এই প্ল্যাটফর্মে কী ভাবে আয় করতে হয় অনেকেই জানেন না। জটিলতা দূর করে সমস্ত ক্রিয়েটরদের জন্য নতুন আর্নিং প্রোগ্রাম লঞ্চ করল টুইটার। মাস গেলে কী ভাবে মোটা টাকা হাতে পাবেন তার উপায় বাতলে দিলেন এলন মাস্কের সংস্থাটি।
সম্প্রতি টুইটারে হয়েছে একাধিক পরিবর্তন যার মধ্যে সবথেকে প্ল্যাটফর্মের লোগো বদলে যাওয়া। নীল পাখি বদলে এসেছে ‘X’। পাশাপাশি এলন মাস্ক অ্যান্ড কো সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে টুইট বলা হবে না। ইউজাররা ভিডিও, টেক্সট প্রকাশ করলে তাকে বলা হবে পোস্ট।

ইউজারদের পাশাপাশি ক্রিয়েটররাও যাতে আয় করতে পারেন তার জন্য নতুন আর্নিং প্রোগ্রাম চালু করেছে সংস্থাটি। জানা গিয়েছে, পেমেন্ট দেওয়া শুরু হবে ৩১ জুলাই থেকে। কিন্তু কী ভাবে আয় করতে হবে এবং কী কী শর্ত রাখা হয়েছে? চলুন জানা যাক।

কী শর্ত রয়েছে?
আয় করার জন্য সর্বপ্রথম ক্রিয়েটরদের X ব্লু সাবস্ক্রিপশন থাকতে হবে। পাশাপাশি গত ৩ মাসে অন্তত ১৫ মিলিয়ন ইম্প্রেশন এবং ৫০০ ফলোয়ার থাকতে হবে। সংস্থা তাদের ভেরিফায়েড ব্লু সাবস্ক্রাইবারদের জন্য সমগ্র বিষয়টি সহজ রাখতে চায়। আয় ৫০ ডলার পেরিয়ে গেলে সেটি ব্যাঙ্কে ট্রান্সফার করা যাবে।

কী ভাবে আয়?
টুইটারে আয় করার ক্ষেত্রে কোনও জটিলতা রাখেনি সংস্থা। উপরোক্ত শর্ত মেনে চলা সকল X ব্লু এবং ভেরিফায়েড অর্গানাইজেশন সাবস্ক্রাইবাররা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। ক্রিয়েটররা অ্যাড রেভেনিউ শেয়ারিং এবং ক্রিয়েটর সাবস্ক্রিপশন – এই দুই ভাবে আয় করতে পারবেন।
নিজের মতো করে এই দুটি সেটআপ করা যাবে। আর্নিং থেকে যাতে বাদ না যান তার জন্য ক্রিয়েটর মনিটাইজেসন শর্তগুলি মেনে চলতে হবে তাদের। পাশাপাশি টাকা পাওয়ার জন্য একটি স্ট্রাইপ অ্যাকাউন্ট থাকতে হবে বলে জানিয়েছে টুইটার।

এই অ্যাড রেভেনিউ শেয়ারিং প্রোগ্রাম প্রথম ১৪ জুলাই ২০২৩ এ চালু করেন ইলন মাস্ক। টুইট-এর রিপ্লাইয়ে ভেসে উঠবে এই অ্যাড, যেখান থেকে উপার্জিত টাকার ৫০ শতাংশ দেওয়া হবে ক্রিয়েটরদের। তবে এ সবই করা যাবে ৫০০ ফলোয়ার্স এবং ১৫ মিলিয়ন ইম্প্রেশন থাকলে তবেই।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি