শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
28.8 C
Dhaka

টুইটারের ৫৬ লাখ কনটেন্ট অপসারণ

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের আগে প্রায় অর্ধকোটি কনটেন্ট মুছে ফেলেছে প্লাটফর্মটি। জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্লাটফর্মটির সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমটি বিক্রির আগে ২০২২ সালের প্রথমার্ধে ব্যবহারকারীদের ৫৬ লাখ কনটেন্ট অপসারণ করে কর্তৃপক্ষ। ২০২১ সালের দ্বিতীয়ার্ধের তুলনায় যা ২৯ শতাংশ বেশি। খবর রয়টার্স।

টুইটার কর্তৃপক্ষ সম্প্রতি এক ব্লগ পোস্টে কনটেন্ট অপসারণের সংখ্যার বিষয়ে জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষণের মধ্যে থাকা ১৯টি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে টুইটার একটি। কমিশনের নতুন ল্যান্ডমার্ক নীতি অনুযায়ী কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রকাশ করতে হয়। বিশৃঙ্খলা মোকাবেলা এবং বাহ্যিক এবং স্বতন্ত্র নিরীক্ষণ পরিচালনা করার জন্য এটি প্রয়োজন। প্রতিবেদন বলছে, এ ঘোষণার কারণেই মূলত টুইটার কর্তৃপক্ষ কনটেন্ট অপসারণ করেছে। কেননা অনলাইন প্লাটফর্মের জন্য কঠোর কিছু নিয়মকানুন রয়েছে। এসব নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে বড় ধরনের জরিমানার মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। এমনকি ইইউতে কার্যক্রম পরিচালনা করা নিষিদ্ধকরণও হতে পারে।

ইলোন মাস্কের গত বছরের অক্টোবরে টুইটার অধিগ্রহণ এবং প্রায় ৮০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের আগে টুইটার সাধারণত ট্রান্সপারেন্সি ওয়েবসাইটে বছরে দুবার প্রতিবেদন প্রকাশ করত। সর্বশেষ আপডেটে প্লাটফর্মটি জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে স্বচ্ছতাসংক্রান্ত প্রতিবেদন আপডেট করা হবে। কেননা ইইউর নতুন ইন্টারনেট বিধিতে স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশের প্রয়োজনীয়তা অন্যতম শর্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি