শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
33.3 C
Dhaka

বিশ্বজুড়ে কমেছে ফোন বিক্রি

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি ৯ দশমিক ৭ শতাংশ কমেছে। এ নিয়ে টানা পাঁচ প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমলো। বিশ্ব অর্থনীতিতে মন্দা ভাবের কারণে গ্রাহক ইলেকট্রনিকস গ্যাজেট ক্রয় কমিয়ে অতিপ্রয়োজনীয় পণ্য ক্রয় ও সঞ্চয়ে মনোযোগী হওয়ায় স্মার্টফোন বাজারে প্রভাব পড়েছে। মার্কিন প্রযুক্তিবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসির প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

বিশ্বব্যাপী সুদহার বৃদ্ধি ও ক্রমবর্ধমান জ্বালানি মূল্য বৃদ্ধিতে ভোক্তা ব্যয়ে প্রভাব পড়েছে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্লথগতি ও কভিড-১৯ লকডাউনের প্রভাবে স্মার্টফোন বিক্রিতে শ্লথগতি দেখা গেছে। শাওমি, ভিভো ও অপোর মতো কোম্পানির স্মার্টফোন বিক্রিতে পতন হয়েছে। শুধু অ্যাপলের আইফোন বিক্রিতে চাঙ্গা ভাব দেখা গেছে।
আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে সার্বিক পতন ঘটেছে। এ সময়ে শুধুমাত্র অ্যাপলের আইফোন বিক্রিতে চাঙ্গা ভাব দেখা গেছে। তবে অন্যান্যদের মতো এই টেক জায়ান্টকেও এই মুহূর্তে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। অ্যাপল অনেকটাই চীন নির্ভরশীল ছিল। করোনা মহামারির কারণে চীনের প্রধান প্রধান বাণিজ্যকেন্দ্রগুলো লকডাউনের আওতায় থাকায় অ্যাপল তাদের ব্যবসায়িক কার্যক্রম ভারতসহ অন্যান্য দেশে সম্প্রসারিত করছে।
বৈশ্বিক স্মার্টফোনের বাজারে বড় রকমের পতন দেখা দিলেও পাঁচটি কোম্পানি ভালো অবস্থানে রয়েছে। আইডিসির প্রতিবেদন অনুযায়ী, ২১.১ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে স্মার্টফোন বাজারের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং, দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল, তাদের মার্কেট শেয়ার ১৭.২ শতাংশ। শাওমি ১৩.৪ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ৮.৬ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে অপো ও ভিভো।

উল্লেখ্য, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সারাবিশ্বে স্মার্টফোন বিক্রি কমেছিল ৯ শতাংশ।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি