মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

১২ হাজার কর্মী ছাঁটাই করবে ফেসবুক

টেকভিশন২৪ ডেস্ক: ১২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। জানা গেছে, সম্প্রতি বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। খবর ইকোনমিক টাইমসের।

শুক্রবার (৭ অক্টোবর) ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের কারণে গত ১৮ বছরে এবারই প্রথম এতো বড় সংকটে পড়েছে ফেসবুক। সংকট উত্তরণে অন্তত ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

সম্প্রতি, এক অফিশিয়াল প্রশ্নোত্তর পর্বে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুকের অভ্যন্তরীণ পর্যালোচনা প্রক্রিয়ায় সবার সহযোগিতা প্রয়োজন। এ কারণে পুরো কোম্পানি থেকে মোট কর্মীর ১৫ শতাংশ (১২ হাজার) ছাঁটায়ের জন্য নির্বাচন করা উচিত।

এর আগে, গত সপ্তাহে দেয়া এক ঘোষণায় মেটা জানিয়েছিলো- বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা প্রকট হওয়ায় বন্ধ থাকবে মেটায় নতুন কর্মী নিয়োগপ্রক্রিয়া।

ওই প্রশ্নোত্তর পর্বে জাকারবার্গ আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হবে বলে আশা করেছিলাম। কিন্তু এখন তেমনটা মনে হচ্ছে না। এ কারণে আমরা একটু রক্ষণশীলভাবে পরিকল্পনা নিতে চাই। মেটা তার সবকটি টিমের বাজেট কমিয়ে দেবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত জুনে মেটা বলেছিল যে তারা চলতি বছর প্রকৌশলী নিয়োগ ৩০ শতাংশ কমিয়ে আনবে। সম্ভাব্য কর্মী ছাঁটাইয়ের বিষয়টি গত সপ্তাহে ব্লাইন্ড অ্যাপে অ্যানোনিমাসলি পোস্ট করে জানিয়েছিলেন মেটার একজন কর্মী। তিনি তার ওই পোস্টে লিখেছিলেন, ছাঁটাই হতে যাওয়া ১৫ শতাংশ কর্মীকে নির্বাচন করা হবে তাদের কর্মদক্ষতার ওপরে, এরপর তাদের ছাঁটাই করা হবে। 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি