রবিবার, জুলাই ২৬, ২০২৬
27.3 C
Dhaka

‘সিডস ফর দ্য ফিউচার’ আঞ্চলিক রাউন্ডে থাইল্যান্ডে বাংলাদেশের ৮ শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: ‘সিডস ফর দ্য ফিউচার’- এর এশিয়া প্যাসিফিক রাউন্ডে অংশ নিতে (১৮ আগস্ট) থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২, বাংলাদেশ’ রাউন্ডের বিজয়ীরা। তাঁরা আগামী দশ দিন থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘সিডস ফর দ্য ফিউচার’- এর পরবর্তী রাউন্ডে এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরও ১০ টি দেশের পাশাপাশি আসিয়ান ফাউন্ডেশন এবং আইটিইউ থেকে আগত অন্যান্য ১১২ জন প্রতিযোগীর সাথে অংশ নেবেন। 

এবছর এপ্রিল মাসে ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ প্রতিযোগিতা শুরু হয় যেখানে প্রায় ১০০০ ছাত্র-ছাত্রী অংশ নেয় এবং জুলাই মাসে ৯ জনকে বাংলাদেশ পর্বের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতার পরবর্তী রাউন্ড হিসেবে আসিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় থাইল্যান্ডে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক রাউন্ডের আয়োজন করা হচ্ছে যা আগামীকাল পার্ক হায়াত, ব্যাংকক বিজনেস সেন্টারে উদ্বোধন করা হবে। এই  উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, এমপি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট সাইমন লিন; হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ঝ্যাং ঝেংজুন ও আসিয়ান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইয়াং মি ইং; ইউনেস্কোর এডুকেশনাল ইনোভেশন ও স্কিল ডেভেলপমেন্টের সেকশন প্রধান লিবিং ওয়াং সহ আরও অনেকে।    

 এই আঞ্চলিক রাউন্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে কালচারাল ট্যুর, বিভিন্ন বিষয়ে নানাধরনের কর্মশালা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে নলেজ শেয়ারিং সেশন। এইসব আয়োজনের মূল বিষয়বস্তু হিসেবে থাকবে ডিজিটাল উদ্ভাবন, মেটাভার্স, সাসটেইনিবিলিটি এবং নেতৃত্ব গুণাবলী অর্জন। এছাড়াও তাঁরা থাইল্যান্ডে অবস্থিত জাতিসংঘ কার্যালয় এবং হুয়াওয়ে ওপেন ল্যাব পরিদর্শন করার সুযোগ পাবেন। সব মিলিয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা, মুক্তচিন্তা, আইসিটি স্কিল এবং নেতৃত্ব দেয়ার ক্ষমতার উপর ভিত্তি করে ৩০জন বিজয়ী নির্বাচিত করা হবে যারা আগামী ২৯ আগস্ট সিঙ্গাপুরে ‘টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পে’ অংশ নেয়ার সুযোগ পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি