বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

‘উপায়’ এর নতুন এমডি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন রেজাউল হোসেন।

ইউসিবি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড, ‘উপায়’ নামে দেশজুড়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদান করছে।

বাংলাদেশের টেলিকম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে সেলস, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনে ২৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন রেজাউল হোসেন কাজ করেছেন গ্রামীনফোন, সিটিসেল, এয়ারটেল ও বিকাশসহ বিভিন্ন দেশীয় ও বহুজাতিক কোম্পানির নেতৃস্থানীয় পর্যায়ে। তার উদ্ভাবনী ও দৃঢ় নেতৃত্বে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ এবং আর্থিক প্রযুক্তিগত খাত।

উপায় এ যোগদানের পূর্বে রেজাউল হোসেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, যার মধ্যে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস স্টার্টআপ ‘নগদ’ অন্যতম। ২০১৮ সালে তিনি কয়েকজন বাংলাদেশী উদ্যোক্তার সাথে মিলে ‘নগদ’ প্রতিষ্ঠা করেন।

এর পূর্বে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে বিকাশে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন। একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করে মাত্র পাঁচ বছরেই বিকাশের গ্রাহক সংখ্যা ২ কোটি ২০ লাখে উন্নীত করেন। এর অবদানস্বরুপ গ্রাহক, এজেন্ট ও ট্রানজেকশন সংখ্যার ভিত্তিতে বিকাশ বিশ্বের সর্ববৃহৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়।

রেজাউল হোসেনের যোগদান প্রসঙ্গে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বলেন, “উপায় এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রেজাউল হোসেনের যোগদানে উপায় পরিচালনা পর্ষদ অত্যন্ত আনন্দিত। উপায় কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে রেজাউল হোসেন এর পাশে থেকে, তাকে নিবিড়ভাবে সহযোগিতা করবে উপায় পরিচালনা পর্ষদ। আমরা আশাবাদী যে, রেজাউল হোসেনের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ বিজনেস লিডার উপায় এর কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে উপায় কে বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় এমএফএস প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করবে। টেলিযোগাযোগ ও এমএফএস খাতে তার অর্জিত অনন্য অভিজ্ঞতা এবং কোনো প্রতিষ্ঠানকে শূণ্য থেকে যাত্রা শুরু করে সফল অবস্থানে নেওয়ার দক্ষতা অবশ্যই বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে উপায় কে একটি শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করবে।”

উপায় এর সদ্য নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হোসেন বলেন, “উপায় তে যোগদানের ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। আর্থিক সেবা খাতের নতুন ব্র্যান্ড হলেও, মার্কেটে ইনোভেটিভ সেবা প্রদানের বিশাল সম্ভাবনা উপায় এর আছে। বাংলাদেশের আর্থিক প্রযুক্তি খাতকে সামনে এগিয়ে নিতে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতে চাই। গ্রাহক চাহিদাকে মাথায় রেখে নিত্যনতুন সেবা চালু করে গ্রাহকদের আনন্দময় অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে উপায় এর ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে চাই।”

২০২০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্তির পর ২০২১ সালের মার্চ মাসে উপায় তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বর্তমানে উপায় এর গ্রাহক সংখ্যা ৪০ লাখ এবং দেশজুড়ে প্রায় এক লাখ এজেন্ট রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি