বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

হ্যাকিংয়ের শিকার যুক্তরাজ্য সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাজ্যের সামরিক বাহিনীর টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে হ্যাক হওয়ার পরেই তা পুনরুদ্ধার করতে সক্ষম হয় গোয়েন্দা দল। তবে এ ঘটনার জন্য কারা দায়ী সেটি এখনো পরিষ্কার নয়। সোমবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হ্যাকিংয়ের পর ইউটিউব চ্যানেলে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির ভিডিও দেখা গেছে। এ ছাড়া, টুইটার ফিডে এনএফটি সম্পর্কিত একাধিক পোস্ট রিটুইট করতেও দেখা গেছে। এনএফটি হলো এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক। যেখানে অর্থ বিনিয়োগ করা যায়।

বিবিসি’র খবরে আরো বলা হয়েছে, অ্যকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘটনাটি তদন্ত করছে সেনাবাহিনী। তারা বলছে, তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নিয়ে সমস্যাটির সমাধান করা হচ্ছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

তবে সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আমাদের ফিডে সাময়িক বিঘ্ন ঘটায় ক্ষমাপ্রার্থী। আমরা পূর্ণাঙ্গ তদন্ত করব এবং এই ঘটনা থেকে শিক্ষা নেব।

এদিকে, কনজারভেটিভ সংসদ সদস্য ও কমন্স ডিফেন্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান টোবিয়াস এলউড বলেছেন, যা ঘটেছে তা গুরুতর বলে মনে হচ্ছে। ঘটনার সঠিক তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি