বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.3 C
Dhaka

স্টার্টআপ ঢাকা এক্সেলেটরে সেরা পাঁচে স্থান পেলো রান লেদার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সর্বপ্রথম বিটুবি লেদার স্টার্টআপ রান লেদার জায়গা করে নিয়েছে সেরা পাঁচে। স্টার্টআপ ঢাকা এক্সিলারেটর ব্যাচ ৩ -এ অংশ নেওয়া ১৬ টি স্টার্টআপের মধ্য থেকে নির্বাচিত শীর্ষ পাঁচটি স্টার্টআপের মধ্যে রান লেদার অন্যতম। গত ১৭ ডিসেম্বর স্টার্টআপ ঢাকা এক্সিলারেটর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করে।

বাংলাদেশের চামড়া শিল্পের সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করছে রান লেদার। দেশের চামড়া ক্ষেত্রটিকে একটি কার্যকরী ক্ষেত্রে পরিনত করার জন্য কাজ করছে তারা। বর্তমান সময়ে উৎপাদনকারী থেকে শুরু করে খুচরা দোকানদার পর্যন্ত কোনো পণ্য পৌছাতে একাধিক পক্ষ বা মাধ্যম কাজ করে। তাই এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি একপ্রকার পুরোপুরি মধ্যস্বত্বভোগী নির্ভরই বলা যায়। তবে সরাসরি উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ স্থাপন করে তৃতীয় কোনো মাধ্যমের উপর সরাসরি নির্ভরশীল না হয়ে ব্যবসার ক্ষেত্র তৈরি করেছে রান লেদার। এক্ষেত্রে অধিক সহজে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় তৈরিতে রান লেদারের ভূমিকা সবচেয়ে বেশি।

রান লেদারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. মোশারফ হোসেনের কাছ থেকে জানা যায়, বাংলাদেশের শুধুমাত্র লোকাল ফুটওয়্যারের বাজারমূল্য প্রায় সতেরো হাজার কোটি টাকা। একই সাথে বাংলাদেশের ফুটওয়্যার বিক্রি হয় বছরে ৩৬৬ মিলিয়ন জোড়া। এক্ষেত্রে পুরো বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম। তবে এই অর্থনৈতিক ও বানিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ খাতে রান লেদারের মতো কোম্পানির কাজ করার অনেক সুযোগ রয়েছে। এই খাতটিকে সমৃদ্ধ করতেই মূলত রান লেদার নামক এই স্টার্টআপটি শুরু করেন মোশারফ হোসেন।

মো. মোশাররফ হোসেন আরও বলেন, “রান লেদার যে প্রক্রিয়ায় কাজ করছে তা হলো এম টু আর অর্থাৎ ম্যনুফেকচার টু রিটেইল শপ মডেল। যেখানে একজন খুচরা ব্যবসায়ী তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবে এবং এর মাঝে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকবে না। উভয়ই ন্যায্য মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে। ফলে উৎপাদনকারী এবং খুচরা বিক্রেতা উভয়ই লাভবান হবে।”

রান লেদার এখনও কোনো ফান্ড না পেলেও তৈরি করেছে বৃহৎ কর্মপরিধি। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ১৫ টি জেলায় একযোগে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর  সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে প্রায় ৬৫ জনের মতো মানুষ কর্মরত আছে। এদের মধ্যে ৬০ শতাংশ হচ্ছে শ্রমজীবী নারী। তাই নারীদের কর্মসংস্থানেও সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রান লেদার।

রান লেদারের লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ফুটওয়্যার এবং লেদার ইন্ডাস্ট্রিতে একটি কার্যকরী যোগসূত্র স্থাপন করা। এছাড়া বাংলাদেশের চামড়াজাত পণ্যকে বিশ্ব বাজারে অতি দ্রুত ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা প্রতিষ্ঠানটির উদ্দেশ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি