মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

সিঙ্গাপুরে সাবমেরিন কেবল কাটা পড়ায় ইন্টারনেটে ধীরগতি

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-ফাইভ এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সারাদেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় ইন্টারনেট যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে সাবমেরিন ক্যাবল কোম্পানি। 

তারা বলছে, সমস্যা সমাধানে ৩ দিনের বেশি সময় লাগতে পারে। এদিকে, সময় বাড়ার সঙ্গে ইন্টারনেটের সমস্যা বাড়তে পারে জানিয়ে, দ্রুত বিকল্প পথ খোঁজার তাগিদ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠাগুলোর। 

দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত সি-মি-উই-ফাইভ সাবমেরিন কেবলটি কুয়াকাটা ল্যান্ডি স্টেশনের মাধ্যমে বাংলাদেশে যুক্ত। এটির মাধ্যমে এক হাজার ছয়শ জিবিপিএস ডেটা সংযোগ পায় দেশ। তবে শনিবার থেকে সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মেদ জানান, শুক্রবার রাত ১২টার দিকে সিঙ্গাপুরে সি-মি-উই-ফাইভের ফাইবার ক্যাবল কাটা পড়ে। লাইনটি মেরামতে তিনদিনের বেশি লাগতে পারে। এই সময়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে চেষ্টা চলছে, জানান তিনি। 

এদিকে, ইন্টারনেট সেবাদানকারি প্রতিষ্ঠান আইএসপিরা বলছে, দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বিঘ্ন ঘটায় ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। সময়ের সাথে সমস্যা আরও প্রকট হতে পারে। গ্রাহক ভোগান্তি কমাতে বিকল্প পথে ব্যান্ডউইথ সরবরাহের তাগিদ তাদের। 

দেশে বর্তমানে ৫ হাজার জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয়। ২০২৫ সালের মধ্যে সি-মি-উই-সিক্স ক্যাবলের মাধ্যমে তৃতীয় সাবমেরিন লাইনে আরো ১৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ যোগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। 

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি