বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ৭০ কোটি ডলার দেবে গুগল!

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ‘প্লে স্টোর’ সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তিতে ৭০ কোটি ডলার প্রদানের পাশাপাশি ‘প্লে স্টোরে’ প্রতিযোগিতা বাড়ানোর শর্ত মেনে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল।। স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত মার্কিন অঙ্গরাজ্য এবং ভোক্তাদের পক্ষে রায় দেয়। রায়ে বলা হয়, গুগল ইতোমধ্যে মীমাংসায় যেতে সায় দিয়েছে এবং শর্তাবলী মেনে প্রযুক্তিভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি কমপক্ষে ৭০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির প্লে অ্যাপ স্টোরে অন্য অ্যাপ সংযুক্তির পাশাপাশি একে আরও প্রতিযোগিতামূলক করার অনুমতি দিতে সম্মত হয়েছে।আলাদা অভিযোগে, ফেডারেল বিচার বিভাগ এবং কয়েক ডজন অঙ্গরাজ্য ২০২০ সালে গুগলের বিরুদ্ধে অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধানে তার আধিপত্যের অপব্যবহার করার অভিযোগ এনেছিল। এবং তারবিহীন ক্যারিয়ার এবং স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রতিযোগিতা এড়িয়ে লাখ লাখ গ্রাহকদের ব্যবহৃত মোবাইল ফোন সেটে গুগল অনুসন্ধানকে ডিফল্ট বা স্থায়ীভাবে সংযুক্ত করা হয়েছিল।

এ বিষয়ক অনেকগুলো অভিযোগ পরবর্তী পর্যায়ে একটি একক মামলা হিসেবে পরিচিতি পায়।গত বছর আগস্টে অবৈধভাবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে গুগলকে ছয় কোটি ডলার জরিমানা করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশনের (এসিসিসি) অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশটির ফেডারেল আদালত এক আদেশে এ জরিমানা ধার্য করে। আদালতে গুগলের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অনৈতিকভাবে সংগ্রহের অভিযোগ আনে এসিসিসি। সংস্থাটির অভিযোগ, ব্যবহারকারীদের বিভ্রান্ত করে তাদের ব্যক্তিগত অবস্থানগত তথ্য সংগ্রহ করে গুগল।অ্যান্ড্রয়েড ও স্মার্টফোনে কেবল ‘লোকেশন হিস্ট্রি‘ সেটিংসের মাধ্যমে ব্যক্তিগত লোকেশন ডাটা সংগ্রহ করা সম্ভব– এটা একেবারেই ঠিক নয়।

ফোনের লোকেশন হিস্ট্রি ফিচার বন্ধ রাখলেও ব্যবহারাকারীর অবস্থানের তথ্য ট্র্যাক করে গুগল। ডিভাইস থেকে ব্যবহারকারীর ইন্টারনেট এবং বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও ব্যবহারকারীর লোকেশন ডাটা সংগ্রহ করা হয়। ব্যবহারকারীর লোকেশন ডাটা সক্রিয়ভাবেই সংগ্রহ করে জমা রাখে বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ। ফলে ব্যবহারকারীর অজান্তেই নানা অ্যাপের মাধ্যমে তাদের ‘লোকেশন হিস্ট্রি‘ সংরক্ষণ করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি