বুধবার, এপ্রিল ৮, ২০২৬
29 C
Dhaka

মাইক্রোসফটের ৩টি পার্টনার অ্যাওয়ার্ড জিতেছে ইজেনারেশন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার টেকনোলজি প্রতিষ্ঠান ইজেনারেশন বিশ্বের শীর্ষ সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এর তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে। সম্প্রতি রাজধানীর শেরাটন হোটেলে ‘মাইক্রোসফট পার্টনার লিডারশীপ ফোরাম বাংলাদেশ’

শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ মাইক্রোসফট টিম এক্সিলেন্স ২০২২ পার্টনার অফ দ্য ইয়ার, বাংলাদেশ মডার্ন ওয়ার্ক ২০২২ পার্টনার অফ দ্য ইয়ার এবং এসএপি অন অ্যাজিউর ২০২২ পার্টনার অফ দ্য ইয়ার এই তিন ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে পুরস্কৃত করা হয়।

কর্মক্ষেত্রের নিরাপত্তা, টিমের সমন্বয়, বিশ্লেষণ এবং ক্লাউড সল্যুউশনের মাধ্যমে ব্যবসায়ের প্রবৃদ্ধি, গভীর কারিগরি অভিজ্ঞতা এবং বিশেষায়িত গ্রাহক সেবা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের সরকারি-বেসরকারি খাতে অসংখ্য প্রতিষ্ঠানকে সহায়তায় অসামান্য অবদান রাখায় ইজেনারেশনকে এই স্বীকৃতি দেয়া হয়।


ইজেনারেশন এর হেড অব স্ট্র্যাটেজি সাব্বির সাকির এবং ইজেনারেশন এরমাইক্রোসফট ক্লাউড সলিউশন আর্কিটেক্ট শামীম আহমেদ ইজেনারেশনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠনে মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়া নিউমার্কেটের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়াহ; মাইক্রোসফট বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউসুপ ফারুক এবং ইজেনারেশন এর ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, ‘আমাদের জীবনযাত্রা ও কর্মক্ষেত্রে প্রযুক্তি আবশ্যকীয় হয়ে পড়েছে। প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর ও দ্রুত প্রযুক্তি বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায় কীভাবে সহজে প্রবৃদ্ধি অর্জন করতে পারে সেটি ব্যবসায়ের ডিজিটালাইজেশন নির্ধারণ করে এবং এর মাধ্যমে আমাদের মতো প্রযুক্তি কোম্পানির পক্ষে ২০০ থেকে ৩০০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব মাইক্রোসফট সহায়তায় আমরা গভ-টেক, হেলথ-টেক, ফিনটেক এবং উৎপাদন সহ বিভিন্ন খাতে আমাদের অভিজ্ঞতাকে কাজেলাগানোর জন্য বিশেষভাবে নজর দিয়েছি।’

মাইক্রোসফট বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক জনাব ইউসুপ ফারুক বলেন, আমরা আমাদের সহযোগিতার হাত আরও প্রসারিত করতে চাই, নীতি নির্ধারণে সরকারের পাশে থাকতে চাই, এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে চাই।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি