শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
22 C
Dhaka

‘স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩’-এর আয়োজন সফল করতে বাক্কো ও বিসিসির মধ্যে সমঝোতা

টেকভিশন২৪ ডেস্ক : আসন্ন ‘স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩’ উপলক্ষ্যে রবিবার (১০ সেপ্টেম্বর, ২০২৩) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্যিক সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর সঙ্গে বিসিসির সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে স্মারকে স্বাক্ষর করেন সহ-সভাপতি তানভীর ইব্রাহীম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে স্মারকে স্বাক্ষর করেন পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ গোলাম সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (গ্রেড-১) রণজিৎ কুমার।

সমঝোতা চুক্তি অনুযায়ী ‘স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩’ আয়োজনে বিসিসির সহযোগী হিসেবে সার্বিক সহযোগিতা প্রদানসহ সেমিনার ব্যবস্থাপনায় কাজ করবে বাক্কো।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ও বিসিসির আয়োজনে আগামী ৫-৭ অক্টোবর অনুষ্ঠিতব্য “স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩”-এর আয়োজনকে সফল করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক বাণিজ্যিক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে চেয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরের এই অনুষ্ঠান আয়োজিত হয়। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে দেশের অর্থনীতিকে ডিজিটাল থেকে স্মার্ট পর্যায়ে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবারের স্মার্ট বাংলাদেশ সামিট ২০২৩ ।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বেসিস, বিসিএস, এফবিসিআই, ই-ক্যাব ও আইসপিএবি-এই বাণিজ্যিক সংস্থাগুলোর সঙ্গেও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি