শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27.7 C
Dhaka

লুনা শামসুদ্দোহা গার্লস ইন আইসিটি উইক ২০২২ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ২৩ এপ্রিল বিডি গার্লস কোডিং প্রকল্পের অভিজ্ঞতার আলোকে আইসিটি খাতে আরও মেয়েদের নিয়ে আসা বিষয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে একটি অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তিনি আয়োজনকারী সকলকে ধন্যবাদ জানান। বিডি গার্লস কোডিং প্রকল্প ও কুমিল্লা ডিসির রোবটিক্স ও প্রোগ্রামিং শেখানোর উদ্যোগককে অনুসরণ করে সারা দেশে প্রোগ্রামিং শেখানোর ব্যাপক উদ্যোগ গ্রহণ করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, সুযোগ পেলে নারীরা অসাধ্য সাধন করতে পারেন। পারিবারিক সংকটকে দূর করে সামাজিক আন্দোলনের মাধ্যমে আইসিটি খাতে নারীদের নিয়ে আসা আমাদের লক্ষ্য। শৈশব-কৈশর থেকে মেয়েদের প্রোগ্রামিংয়ে যুক্ত করলে ভালো ফল পাওয়া যাবে। তাই সরকারি-বেসরকারি উভয় খাতই পাশাপাশি এর জন্য কাজ করতে হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রোগ্রামিং শেখানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২৩ সাল থেকে পাইলট আকারে এই কার্যক্রম শুরু হবে। 

মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, সকল পর্যায়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখাতে পারলে আইসিটি সেক্টরে কর্মীর অভাব থাকবে না। মেয়েরা আইটি সেক্টরে কাজ করতে আস্তে পারে না এর পেছনে একটা বড় বাঁধা হলো কর্মক্ষেত্রে সন্তান দেখাশোনা করার জন্য ডে কেয়ার ব্যবস্থা না থাকা। এই বাঁধা দূর করার আহবান জানান তিনি। এছাড়া তিনি নতুন শিক্ষাব্যবস্থা সম্পর্কে আশা প্রকাশ করেন। তিনি জানান, ৬৪টি স্কুলে পরীক্ষা কমিয়ে শেখার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে পাইলট প্রকল্প পরিচালনা করা হচ্ছে। যার ফলাফল আশা করা যায় চার-পাঁচ বছর পরে পাওয়া যাবে।   

জাফর ইকবাল
বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল এই আলোচনায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, সারা দেশের যে শিক্ষার্থীদের জন্য আমরা রোবটিক্স ও প্রোগ্রামিং শেখানোর জন্য যাই, তাদের মধ্যে প্রচুর আগ্রহ দেখতে পাই। আমরা আয়োজকরা যদি আগ্রহী হয়ে তাদেরকে শেখার সুযোগ করে দিতে পারি, তাহলে কাজগুলো খুব ভালোভাবে এগিয়ে যাবে। 

কুমিল্লা জেলা প্রসাশনের এডিসি (আইসিটি) নাজমা আশরাফি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিষ্ঠিত রোবটিক্স ল্যাব (ফ্যাবল্যাব) থেকে এই আয়োজনে যোগ দেন। কুমিল্লায় স্কুল শিক্ষার্থীদের জন্য শুরু হওয়া প্রোগ্রামিং ও রোবটিক্স বিষয়ের প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানান তিনি। ফ্যাবল্যাব শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহের কথা তুলে ধরেন। এসময় কুমিল্লার একজন শিক্ষার্থী তার প্রোগ্রামিং শেখার অভিজ্ঞতা তুলে ধরে।  

উপস্থিত ছিলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিশষ্ট শিক্ষানুরাগী ড. জাহিদ হাসান। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার স্কুল শিক্ষার্থীদের প্রোগ্রামিং, রোবটিক্সসহ শিক্ষার্থীদের উন্নয়ন নিয়ে কাজ করেন। গত চার বছরে বিডিওএসএন-এর সহায়তায় বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ ও এর ফলে ভাঙ্গুড়ার মেয়েদের সাফল্য তুলে ধরেন। 

বিডিওএসএন
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের(বিডিওএসএন)

উইমেন ইন ডিজিটাল একটি তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোগ। এর উদ্যোক্তা আছিয়া নীলা সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, শুধু মেয়ে প্রোগ্রামার নিয়ে আমার প্রতিষ্ঠান পরিচালনা করি। তবে কোভিডের পরে নারী প্রোগ্রামারের অভাব দেখতে পাচ্ছি। অবস্থা এমন হয়েছে, কাজগুলো সময়মতো শেষ করা কঠিন হয়ে পড়ছে। শৈশব থেকেই ছেলেমেয়েদের প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত করলে আমাদের মতো তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের জন্যনারী-কর্মী পাওয়া যাবে।

এছাড়া ওব্যাট আইটি সেন্টারের প্রজেক্ট অফিসার মাহফুজ আলম উপস্থিত ছিলেন। তিনি তার সেন্টারে বিডিজিসির আয়োজনে পিছিয়ে পড়া মেয়েদের প্রোগ্রামিং শেখার অভিজ্ঞতা তুলে ধরেন।

সভাটি পরিচালনা করেন বিডিওএসএন- এর সাধারণ সম্পাদক মুনির হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবস ২০২২ উদযাপিত হয় প্রতিবছর এপ্রিল মাসের তৃতীয় মঙ্গলবার। এবছর ২৫ এপ্রিল দিবসটি কেন্দ্র করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির সহযোগীতায় সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে উদযাপন করছে। আইসিটি খাতে বাংলাদেশী নারীদের অবদান উদযাপন করার জন্য আয়োজনগুলো করা হচ্ছে। যার শিরোনাম- লুনা শামসুদ্দোহা গার্লস ইন আইসিটি উইক ২০২২। ২২ এপ্রিল থেকে আয়োজনগুলো শুরু হয়েছে। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।             

বাংলাদেশের একজন নেতৃস্থানীয় সফটওয়্যার উদ্যোক্তা প্রয়াত লুনা শামসুদ্দোহার (৪ অক্টোবর ১৯৫৩ – ১৭ ফেব্রুয়ারি ২০২১) নামে এই উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। যিনি আইসিটি সেক্টরের উন্নয়নে কাজ করেছেন। তিনি বাংলাদেশের কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান হিসেবে প্রথম নারী। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। তাঁর অবদানের সম্মানে, এই সপ্তাহটির নাম তাঁর নামে দেওয়া হয়েছে।

এই সপ্তাহে একটি দুইদিনব্যাপী প্রোগ্রামিং ক্যাম্প, একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা, একটি জব এক্সপোজার ভিজিট ও সপ্তাহব্যাপী আইসিটি খাতে সফল নারীদের কথা ফিচার করা হচ্ছে। আয়োজনের মিডিয়া পার্টনার টেকশহর।

আয়োজনের তালিকা দেখুন: https://bdosn.org/programs/girls-in-ict-2022

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি