বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

ভিন্নভাবে জাতীয় শোক দিবস পালন করলো বেসিস

টেকভিশন২৪ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করলো বেসিস। শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, মুক্তিযুদ্ধ জাদুঘর, আগারগাঁও, ঢাকাতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর গুণিজনদের আলোচনার পাশাপাশি কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে, রেজানুর রহমানের নাট্যরূপ ও নির্দেশনায় নাট্যদল এথিক এর প্রযোজনায় ‘নেতা যে রাতে নিহত হলেন’ নাটকটি মঞ্চায়ন করা হয়।

এই ভিন্নধর্মী আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, বাংলাদেশ আওয়ামী লীগ- এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, এমপি, বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন, নাটকটির নির্দেশক রেজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। 

নাটক পরবর্তী আলোচনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেন, আমি অবাক যে বেসিসের মতো তথ্যপ্রযুক্তিভিত্তিক অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী স্মরণ করছে সাংস্কৃতিক আঙ্গিকে। নিঃসন্দেহে এই প্রয়াসটি প্রশংসার দাবী রাখে। যেখানে তারা চাইলেই শুধুমাত্র একটি আলোচনা অনুষ্ঠান করে দিবসটি পালন করতে পারতো। বেসিসের তো সফটওয়্যার নিয়ে কাজ করার কথা ছিল, কিন্তু বেসিস আজকে এইটা প্রমাণ করেছে বাংলাদেশের জনগনের সক্ষমতার জন্য ‍নির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়ার দরকার হয় না। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ভিত হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন। বেসিসকে ধন্যবাদ বঙ্গবন্ধুকে স্মরণ করার ক্ষেত্রে এমন একটি ব্যতিক্রমী এবং অসাধারণ সুন্দর উদ্যোগের জন্য যা সচরাচর তথ্যপ্রযুক্তিখাতে এভাবে কেউ ভাবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে তথ্যপ্রযুক্তিখাত, সাংস্কৃতিক অঙ্গনসহ সকল খাতকে হাতে হাত রেখে একসঙ্গে কাজ করে যেতে হবে। 

বাংলাদেশ আওয়ামী লীগ- এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এমন সুন্দর একটি নাটক মঞ্চায়ন করার জন্য বেসিস এবং নাট্যদল এথিক কে অসংখ্য ধন্যবাদ। আমি চাই এই নাটকটি পোঁছে যাক আগামী প্রজন্মের কাছে, বাংলাদেশের গণমানুষের কাছে যেন তারা বঙ্গবন্ধুকে জানতে পারে, চর্চা করতে পারে বঙ্গবন্ধুকে।

বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন বলেন, ‘নেতা যে রাতে নিহত হলেন’ গল্পটি আমি লিখেছিলাম ১৯৯০ সালে। সেসময়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বাহবা দিয়েছিলেন, যেখান থেকে আমি আরো সাহস পেয়েছিলাম এবং অনুপ্রাণিত হয়েছিলাম। এই নাটকটি আমার কাছে যেমন আবেগের তেমন অনুপ্রেরণার।   

অনুষ্ঠানে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে আসলে শুধুমাত্র একদিন ভালবাসলে চলবে না, বঙ্গবন্ধুকে ভালোবাসতে হবে প্রতিদিন, বঙ্গবন্ধুকে চর্চা করতে হবে প্রতিদিন। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দিলেই বঙ্গবন্ধুর আদর্শের চর্চা বাড়বে, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে এগিয়ে নিতে সহায়ক হবে। বেসিস ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের সাথে ওতপ্রোতভাবে একসঙ্গে কাজ করছে কিন্তু আজকের ব্যতিক্রমী উদ্যোগে তথা এই নাটকটি মঞ্চায়নের উদ্দ্যেশ্য হলো, আমাদের বেসিস পরিবারের সবার মাঝে সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে ছড়িয়ে দেওয়া।   

উল্লেখ্য, ‘নেতা যে রাতে নিহত হলেন’ নাটকের মূল চরিত্রে রতন মাঝির ভূমিকায় অভিনয় করছেন সুকর্ণ হাসান। অন্যান্য চরিত্রে আছেন– মনি কানচন, মিন্টু সরদার, হাসান রিজভী, আজিম উদ্দীন, মনিরুল হক ঝলক, তরিকুল রিমন, এসপি খান শাওন, রেজিনা রুনি, মাহফুজ আফনান অপ্সরা, প্রদীপ কুমার ও রুবেল। নাটকটি এথিকের ১২তম প্রযোজনা। 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি