সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

চলছে দক্ষিনপুর্ব এশিয়ার স্টার্টআপ সম্মেলন ২০২২

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অর্থনীতিতে এগিয়ে নিতে উদ্ভাবনী স্টার্টআপ উদ্যোগে আরো বিনিয়োগের আহবান জানিয়েছেন টেকভিশন টোয়েন্টিফোরের সম্পাদক আনোয়ারুল কাইয়ুম চৌধুরী।

টেকভিশন২৪ রিপোর্ট: শনিবার দক্ষিনপুর্ব এশিয়ার স্টার্টআপ সম্মেলনের সমাপনী দিনে এক অধিবেশনে অতিথি হিসেবে যুক্ত হয়ে আনোয়ারুল কাইয়ুম বলেন, বিশ্বব্যাপী ব্যবসায়ে এখন নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

তিনি বলেন, বাংলাদেশসহ দক্ষিনপুর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির জন্য সম্ভাবনা তৈরী করেছে স্টার্ট-আপ উদ্যোগগুলো যার সাথে রয়েছে এক একটি তরুনের স্বপ্ন।
প্রাথমিক পর্যায়ে কোন স্টার্টআপ উদ্যোগকেই আর্থিক প্রতিষ্ঠান অর্থায়ন করতে রাজি থাকেনা বলে উল্লেখ করেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, নবীন উদ্যোগকে এগিয়ে নিতে হলে ব্যাক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে এবং ‘মিনিমাম ভায়াবেল প্রোডাক্ট’ তৈরি করা পর্যন্ত সহায়তা করেতে আহবান জানান তিনি।

দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের নবীন উদ্যোগদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার। সম্মেলনে স্মার্ট বাংলাদেশ নিয়েও একটি অধিবেশনে যোগ দেন আনোয়ারুল কাইয়ুম।

ইন্সপায়ারিং বাংলাদেশের আয়োজনে তিন দিন ব্যাপী সম্মেলনের ১০ অধিবেশনে ৭৫ জন দেশী বিদেশী নীতি বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনের সহযোগী হিসেবে আছে সরকারের তথ্যযোগাযোগ প্রযুক্তি বিভাগ।

উদ্বোধনী পর্বে যুক্ত থাকবেন বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন, এসপায়ার টু ইনোভেট ( এটুআই) প্রকল্পের পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, আইডিয়া প্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন,ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান আবু বকর হানিফ, এভিএস রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক রফিক খান, লেনোভোর মহাব্যবস্থাপক নবীন কেরিজেয়াল, আমারপে ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সরোয়ার।

ইন্সপায়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহাদ বলেন, দেশে উদ্ভবনী উদ্যোগের যেসকল স্টার্টআপ এগিয়ে যাচ্ছে, তাদের আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান বিনিময়ে ভূমিকা রাখবে এই সম্মেলন এই আন্তর্জাতিক সম্মেলনের সহযোগী হিসেবে আছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি, লেনোভো, এভিএস রিয়েল এস্টেট, আমারপে, এস্তে মেডিকেল, ফার্মাসি, ফিওনা, ওয়ারাহ, জসলন লিমিটেড, ফেস্টিভাইব, ইনটুসিনার্জি। গণমাধ্যম সহযোগী টেকভিশন২৪.কম।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি