বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

শমী কায়সারের পর ই-ক্যাব ইসির ৯ সদস্যের পদত্যাগ

টেকভিশন২৪ ডেস্ক : গত ১৩ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি শমী কায়সার। এবার কার্যনির্বাহী কমিটির ৯ জন সদস্য পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে (৩০ আগস্ট) সংগঠনটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন সহ-সভাপতি সাইয়েদা আম্বারিন রেজা।

বর্তমানে ই-ক্যাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দীন শিপন ব্যতীত আর কেউ নেই। ফলে দেশের ই-কমার্স ব্যবসায়ীদের এই জাতীয় সংগঠনটি কার্যত এখন নেতৃত্ব সংকটের সম্মুখীন।

ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির যে ৯ জন সদস্য পদত্যাগ করেন তারা হলেন: সহ-সভাপতি সাইয়েদা আমবারিন রেজা, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তাসফিন আলম, অর্থ সচিব আসিফ আহনাফ, পরিচালক আব্দুল ওয়াহেদ, কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক শাহরিয়ার হাসান, কমিউনিকেশন অ্যাফেয়ার্স পরিচালক মো: সাইদুর রহমান, গভর্নমেন্ট অ্যাফেয়ার্স পরিচালক মোহাম্মদ ইলমুল হক এবং পরিচালক অর্নব মোস্তফা।

উল্লেখ্য, গত ২৭ জুলাই ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মাঝে সরকারের জারি করা কারফিউয়ের কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। গত সপ্তাহে ৩ সদস্যের নির্বাচন বোর্ডের সকলেই পদত্যাগ করেন। ফলে কার্যনির্বাহী কমিটির পরবর্তী নির্বাচন আয়োজন নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি