মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
30.2 C
Dhaka

বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছে ঢাকা কাস্ট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব ডায়বেটিস দিবস আজ। আর নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। বাংলাদেশের একমাত্র ডায়বেটিক স্টার্টআপ ঢাকা কাস্ট লিমিটেড উদযাপন করেছে এই দিনটিকে ফ্রি চিকিৎসা সেবা ও ডায়বেটিক ক্যাম্পের মাধ্যমে।

ঢাকা কাস্টের আয়োজনে এবারে সহযোগী ছিল প্যারেন্টস কেয়ার লিমিটেড। তাদের যৌথ প্রয়াস ‘ঢাকা হেলথকেয়ার ‘ এর বর্নিল আয়োজন ছিল এবার বান্দরবান এর লামা তে।
লামার কেয়াজুপাড়া, সরাই ইউনিয়ন এ প্রায় ১০০ রোগিকে আজকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ডায়বেটিস সচেতনতা নিয়ে দিনব্যাপী কর্মশালা পরিচালনা করে।

ঢাকা কাস্টের ফাউন্ডার ডা. ফাহরিন হান্নান বলেন, প্রতি বছর এই দিনটিকে গুরুত্ব সহকারে আমরা পালন করে থাকি। অন্যান্য বছর ঢাকায় বিভিন্ন ভাবে এই দিবস টি পালন করা হলেও এবারেই প্রথম ঢাকার বাইরে বান্দরবান এর পাহড়ি এলাকা লামা তে এই আয়োজন করা হয়। আমাদের ধারণা পাহাড়ি এলাকার মানুষের মধ্যে ডায়বেটিস নেই,কিন্তু হলে কি করবে সে সম্পর্কে তাদের ধারণাও নেই। আর তাই সচেতনতা সৃষ্টি করতে এবং চিকিৎসা সেবা বিনামূল্যে দিয়ে তাদের ভেতর আগ্রহ তৈরি করতে চেস্টা করেছি।”

উল্লেখ্য ঢাকা কাস্টের এই দিনব্যাপী আয়োজন আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশন (আইডিএফ) গুরুত্বসহকারে তাদের ওয়েবসাইট এ প্রকাশ করেছে।
বাংলাদেশ এ প্রায় ১কোটি মানুষ টাইপ ২ ডায়বেটিস এ আক্রান্ত।

ঢাকা কাস্ট এর সাথে এবার প্যারেন্টস কেয়ার ও এই চমৎকার উদ্দ্যোগের সাথী ছিল। প্যারেন্টস কেয়ারের কর্নধার জনাব সামস সোমেন বলেন, ” ডায়বেটিস নিয়ে ঢাকা শহরে সচেতনতা বাড়লেও প্রত্যন্ত অঞ্চলে এ নিয়ে একেবারেই মানুষের ধারণা নেই, আর তাই আমরা চেস্টা করেছি সাধারণ মানুষকে সচেতন করতে।”
লামা য় সার্বিক তত্বাবধানে ছিলেন ডা. মো. আল আমীন, নাজমুল আহাসান নাইম, সাইফুল ইসলাম এবং আল ফেরদৌস রানা।

উল্লেখ্য ঢাকা কাস্ট গত বছর ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ পুরষ্কার (জাতীয়) অর্জন করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র পক্ষ থেকে এ পুরস্কার তুলে দেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি