বুধবার, জুলাই ৮, ২০২৬
26.3 C
Dhaka

হাইজিন কারিকুলাম বই বিতরণ

টেকভিশন২৪ ডেস্ক: হাইজিন একাডেমির কার্যক্রমের অংশ হিসাবে কুমিল্লা জেলার ৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন হাজার শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হলো “হাইজিন কারিকুলাম” বই।

জীবাণুর থেকে সুরক্ষিত থাকতে গড়ে তুলতে হবে পরিচ্ছন্নতার অভ্যাস। আর এই অভ্যাস গড়ে তুলতে হবে শিশুকাল থেকেই। ডেটল ও হারপিক বিগত ৫ বছর ধরে হাইজিন বিষয়ক ক্যাম্পেইন “ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ” পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি (ডেটল-হারপিক) ও বাংলাদেশ স্কাউটস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাইজিন অভ্যাস গড়তে “হাইজিন একাডেমি” নামক একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় কুমিল্লার ৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩০০০ জন শিক্ষার্থী ও শিক্ষকের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার মৌলিক নিয়মগুলোকে শিশুপাঠ্য উপযোগী করে “হাইজিন কারিকুলাম” নামক বই আকারে সংকলন করা হয়েছে। লেভেল ১, লেভেল ২ ও লেভেল ৩ -এই তিনটি ধাপে ৫০টি অনুচ্ছেদে বইগুলো প্রস্তুত করা হয়েছে, যা ৩ মাস ব্যাপী মূল সিলেবাসের পাশাপাশি পড়ানো হবে। হাইজিন নিয়ে সঠিকভাবে শিক্ষা দেয়ার জন্য এপ্রিলে এই ৪টি বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক শিক্ষিকা হাইজিন একাডেমীর এই বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ প্রদান করা হয়।

গত ২৪ আগস্ট ২০২২ কুমিল্লার নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আবদুস ছালাম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা; সভাপতিত্ব করেন কাজী নাজমূল হক, জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), বাংলাদেশ স্কাউটস; এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জনাব রাশেদা আক্তার, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চল; জনাব কে এম সাইদুজ্জামান, নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ স্কাউটস; জবান মো. আবদুল মান্নান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কুমিল্লা।     

এই কার্যক্রম নিয়ে সালাহউদ্দিন তারেক, মার্কেটিং ম্যানেজার, হারপিক বাংলাদেশ বলেন “পরিচ্ছন্নতা একটি অভ্যাস। আর এই অভ্যাস গড়ে ওঠে ছোটবেলা থেকেই। তাই বিগত পাঁচ বছর ধরে চলমান “পরিচ্ছন্ন বাংলাদেশ” ক্যাম্পেইনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা শিশুদের হাইজিনের অভ্যাস গড়ে তোলার একটি উদ্যোগ নিয়েছি। হাইজিন একাডেমির এই কার্যক্রমে স্কুলের প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের হাইজিন বিষয়ক অনুশীলন করানো হবে। এতে করে পরবর্তী প্রজন্ম বেড়ে উঠবে সুস্থ্য, সবল ও সুরক্ষিত হয়ে।”

বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে সুস্থ্য, সবল ও সুরক্ষিত রাখার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের সুশীল ব্যক্তিগণ।    

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি