মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ণ
15 C
Dhaka

চীনের বাজারে টয়োটার ইভি বিক্রিতে চমক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে টয়োটার ‘বিজেড৩এক্স’ মডেল অভাবনীয় সাফল্য পেয়েছে। প্রায় ১৫ হাজার মার্কিন ডলার মূল্যের এই বৈদ্যুতিক এসইউভিটি এ বছরের মার্চে যৌথ উদ্যোগে গঠিত জিএসি-টয়োটা বাজারে আনে। প্রথম ঘণ্টাতেই ১০ হাজারের বেশি অর্ডার পেয়ে সার্ভার ক্র্যাশ করে।

- Advertisement -

দ্বিতীয় মাসেই এটি ফক্সওয়াগন, নিশান ও বিএমডব্লিউকে পেছনে ফেলে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিদেশি ইভি হিসেবে শীর্ষে ওঠে এবং জুনেও সেই স্থান ধরে রাখে।

জুনে ৬ হাজার ৩০ ইউনিট সরবরাহসহ এ পর্যন্ত ২০ হাজারের বেশি ইউনিট বিক্রি হয়েছে, যা যৌথ উদ্যোগের কোনো বৈদ্যুতিক এসইউভির মধ্যে দ্রুততম। গাড়িটি সাতটি সংস্করণে এসেছে, যার সর্বনিম্ন দাম প্রায় ১৮ লাখ ৫৭ হাজার টাকা। লং-রেঞ্জ মডেলে একবার চার্জে ৬১০ কিলোমিটার রেঞ্জ এবং বেস মডেলে ৪৩০ কিলোমিটার রেঞ্জ রয়েছে।

আধুনিক নকশা ও ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন, ৮.৮ ইঞ্চির ড্রাইভার ডিসপ্লে, এবং ‘মোমেন্টা ৫.০’ স্মার্ট ড্রাইভিং সিস্টেমে লেভেল-২ অ্যাসিস্টেড ড্রাইভিংসহ রিমোট পার্কিং সুবিধা যুক্ত রয়েছে। প্রতিযোগিতামূলক বাজারে এটি টয়োটার বড় অর্জন।

এই সপ্তাহের জনপ্রিয়

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ...

প্রাইম গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ফ্যামিলি প্যাক চালু

টেকভিশন২৪ ডেস্ক: পোস্টপেইড সংযোগ ব্যবহারকারী প্রাইম গ্রাহক ও তাদের...

সর্বশেষ

বিশ্বসেরার কাতারে ফের বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান

টেকভিশন২৪ ডেস্ক: মালয়েশিয়াভিত্তিক বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান...

দেশজুড়ে বাংলালিংকের ওয়াই-ফাই কলিং চালু

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই)...

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও...

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img