মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ
15 C
Dhaka

রবি ও এয়ারটেলে ডাটা ছাড়াই ফেসবুকে ছবি দেখার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: ডাটা ব্যালেন্স না থাকলেও ফেসবুকের ফটো ভার্সন দেখতে পারবেন রবি ও এয়ারটেলের গ্রাহকরা। পাশাপাশি ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন তারা। মেটা ও রবির যৌথ উদ্যোগে এ সুবিধা চালু করা হয়েছে।

- Advertisement -

এতোদিন ডাটা ব্যালেন্স না থাকলে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা শুধু টেক্সট ভার্সন দেখতে পারতেন। কোনো ধরনের ছবি দেখা যেত না। নতুন এ সুবিধার মাধ্যমে রবি ও এয়ারটেলের গ্রাহকরা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের টেক্সট ভার্সনের পাশাপাশি ফটো ভার্সন অর্থাৎ ছবিও দেখতে পারবেন। এ ছাড়া ডাটা ব্যালেন্স না থাকলে ভিডিওগুলোর স্টিল ফটো দেখা যাবে। ডাটা ব্যালেন্স যোগ হওয়ার সাথে সাথে ভিডিও স্ট্রিমিং করা যাবে।

গ্রাহকদের ডাটা ব্যালেন্স স্ট্যাটাস জানিয়ে একটি পপ-আপ মেসেজ দেখানো হবে। এর মাধ্যমে তারা সহজেই বিভিন্ন ইন্টারনেট প্যাক কিনতে পারবেন এবং ফেসবুক ব্রাউজ করতে পারবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), ব্যাংকের কার্ড বা অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেট প্যাক কিনতে বা লোন নিতে পারবেন গ্রাহকরা।

রবি এবং মেটার এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফেসবুক ব্যবহারের নতুন এ সুবিধায় রবি ও এয়ারটেল গ্রাহকরা নানাভাবে উপকৃত হবেন। এতে ডাটা ব্যালেন্স না থাকলেও ফেসবুক ব্যবহার করে সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জরুরি তথ্য পাবেন তারা। দেশে ডিজিটাল সাক্ষরতার হার বাড়াতে এটি সাহায্য বাড়াতে ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ...

প্রাইম গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ফ্যামিলি প্যাক চালু

টেকভিশন২৪ ডেস্ক: পোস্টপেইড সংযোগ ব্যবহারকারী প্রাইম গ্রাহক ও তাদের...

সর্বশেষ

বিশ্বসেরার কাতারে ফের বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান

টেকভিশন২৪ ডেস্ক: মালয়েশিয়াভিত্তিক বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান...

দেশজুড়ে বাংলালিংকের ওয়াই-ফাই কলিং চালু

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই)...

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও...

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img