রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ণ
19 C
Dhaka

রিভো বাংলাদেশের ‘মুনসুন অফার’ ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে নতুন এক ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক বাইক ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ‘রিভো মনসুন অফার’ শীর্ষক এ ক্যাম্পেইনে ক্রেতারা প্রতিটি রিভো বৈদ্যুতিক বাইকের সাথে পাবেন বিশেষ উপহার ও উপভোগ করবেন আকর্ষণীয় ছাড়।

- Advertisement -

দেশের সকল রিভো অনুমোদিত ডিলার শোরুমে আগামী ৮ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত রিভো বৈদ্যুতিক বাইক কেনার এ অফার উপভোগ করবেন ক্রেতারা। অফারের আওতায় যেকোন মডেলের রিভো বৈদ্যুতিক বাইক কিনলেই ক্রেতারা পাবেন একটি সার্টিফায়েড হেলমেট, টেকসই ও প্রিমিয়াম মানের রেইনকোট, একটি সিগনেচার রিভো চাবির রিং ও একটি ফ্রি সার্ভিস কুপন। আর এই সবকিছুই ক্রেতারা পাবেন একদম বিনামূল্যে।   

রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, “আমাদের ওপর আস্থা রাখার জন্য এই মুনসুন অফারের মাধ্যমে আমরা আমদের সকল গ্রাহককে ধন্যবাদ জানাতে চাই। আমরা চাই আমাদের রাইডাররা দায়িত্বের সাথে নিরাপদে চলাচল করেন, সেই সাথে আমরা যে তাদের সাথেই আছি, এটাও যেন তারা অনুভব করেন; বিশেষ করে বর্ষার মত এমন কঠিন সময়ে।     

এই ফ্রি সার্ভিস কুপনটির মেয়াদ বাইক কেনার ১২ মাস পর্যন্ত থাকবে। এ সময়ের মধ্যে বাইকে কোনো ধরনের সমস্যা হলে বাইকের মালিক একটি সার্ভিস পাবেন সম্পূর্ণ বিনামুল্যে। এতে করে নিজের বাইকটিকে ভালো অবস্থায় রাখতে মালিককে অতিরিক্ত খরচ নিয়ে ভাবতে হবে না।   

ক্যাম্পেইনে ক্রেতারা রিভো শোরুমে ব্র্যান্ডটির সবচেয়ে জনপ্রিয় ও নতুন ই৫২, সি৩২ওয়াই, এ১০ এবং সদ্য বাজারে আসা মডেল এ১১ ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং চালিয়েও দেখতে পারবেন। আর এই প্রতিটি মডেলই শহরের রাস্তায় দক্ষতা ও সাহসিকতার সাথে বাইক চালনো নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

সাহসী ও স্মার্ট প্রযুক্তিনির্ভর একটি ব্র্যান্ড হিসেবে রিভো উদ্ভাবনী, পরিবেশবান্ধব এবং উচ্চ কর্মদক্ষতা সম্পন্ন দুই চাকার বাহন সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ । প্রতিদিন ব্যবহারের ওপর ভিত্তি করে চালানো সাধারণ দুই চাকার বৈদ্যুতিক বাহন থেকে শুরু করে প্রিমিয়াম মানের বাইক রিভো বাংলাদেশ তার যাত্রীদের জন্য সহজলভ্য করেছে। এছাড়াও, বাংলাদেশী যাত্রীদের জীবনযাত্রার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের সমাধান নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

৮ ডিসেম্বর শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।...

স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: ছাদে আড্ডা, ক্লাসের ফাঁকে স্টাডি সেশন, ক্যাম্পাস...

সর্বশেষ

রাজধানীতে ৬ দিনের প্রযুক্তিপণ্যের মেলা ৮ ডিসেম্বর থেকে

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে...

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি অর্থায়নে নির্মিত সফটওয়্যারকে “জাতীয় সম্পদ” হিসেবে...

পূবালী ব্যাংক হয়ে প্রিয়জনের বিকাশ-এ ৫০ লাখ বারেরও বেশি রেমিটেন্স

টেকভিশন২৪ ডেস্ক: দশ মাসেরও কম সময়ের মধ্যে পূবালী ব্যাংক...

ভাইব্রেন্ট এখন মিরপুর-১ নিউ মার্কেটে

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসা প্রসারের অংশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img