রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
25 C
Dhaka

আইএসও ২৬২৬২ সনদ পেল ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি অটোমোটিভ সফটওয়্যার উন্নয়নের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মানদণ্ড আইএসও ২৬২৬২ সনদ অর্জন করেছে। এই সনদ প্রমাণ করে যে, কাসপারস্কি শুধু সাইবার নিরাপত্তায় নয়, বরং ফাংশনাল সেফটি বা প্রযুক্তিগত নিরাপত্তায়ও নির্ভরযোগ্যতা এবং গুণগত মান বজায় রাখতে সক্ষম।

- Advertisement -

আইএসও ২৬২৬২ বা ‘রোড ভেহিকলস – ফাংশনাল সেফটি’ একটি আন্তর্জাতিক মান, যা গণ-উৎপাদিত যানবাহনে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করে। এর মূল লক্ষ্য হলো প্রযুক্তিগত ত্রুটি বা ব্যর্থতার কারণে সম্ভাব্য ঝুঁকি কমিয়ে আনা, যাতে মানুষের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকে।

এই সনদ অর্জনের মাধ্যমে ক্যাসপারস্কি এখন অটোমোটিভ সিকিউর গেটওয়ে-এর পাশাপাশি পরিবহন ও শিল্পক্ষেত্রেও নিরাপদ সফটওয়্যার সলিউশন তৈরিতে এগিয়ে যাবে। এই অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন এএসআইএল বি অনুযায়ী মানসম্পন্ন সফটওয়্যার প্রোডাক্ট আনুষ্ঠানিকভাবে সরবরাহ করতে পারবে, যা গাড়ি নির্মাতা ও সিস্টেম ইন্টিগ্রেটরদের সঙ্গে নতুন কৌশলগত সহযোগিতার পথ উন্মুক্ত করবে।

ক্যাসপারস্কিওএস অটোমোটিভ ডেভেলপমেন্টের লিড সিকিউরিটি অ্যানালিস্ট তাতিয়ানা গোলুবেভা বলেন,“এই সনদ আমাদের জন্য একটি বড় অর্জন। এটি প্রমান করে, আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছি। আমাদের সিকিউরিটিগুলো শুধু সাইবার নিরাপত্তা নিশ্চিত করে না, একইসাথে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোর প্রযুক্তিগত নিরাপত্তাও বজায় রাখে, যা মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।”

২০০২ সালে শুরু হওয়া ক্যাসপারস্কিওএস প্রকল্প এবং তাদের সাইবার ইমিউন ধারণা এখন ২৩ বছরে পা দিল। শুরুটা হয়েছিল একটি ‘আনহ্যাক-এবল সিস্টেম’ তৈরির স্বপ্ন থেকে, যা আজ বাস্তবে পরিণত হয়েছে একটি আধুনিক মাইক্রোকার্নেলভিত্তিক অপারেটিং সিস্টেম হিসেবে। বর্তমানে সাইবার হামলার বিরুদ্ধে উচ্চমাত্রার সুরক্ষা প্রদান করে ক্যাসপারস্কি।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আর্থ অবজারভেশন প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে থ্যালেস আলেনিয়ার সাথে বাংলাদেশের এমওইউ সই

টেকভিশন২৪ ডেস্ক: আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে...

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ উদ্বোধন; চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে গতকাল সোমবার (৮...

সর্বশেষ

আপগ্রেডেড অরিজিন ওএস ৬ নিয়ে বাজারে ভিভো এক্স৩০০ প্রো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে...

টেক অব ইস্তাম্বুলে বাক্কো প্রতিনিধিদল

টেকভিশন২৪ ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল এক্সপো সেন্টারে ১০–১১ ডিসেম্বর ২০২৫...

ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতায়ন করছে গ্রামীণফোন একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে সাফল্যের...

নোয়াখালীর মাইজদিতে সিম্ফনি মোবাইলের ৭০তম কাস্টমার কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় মোবাইলফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল গ্রাহকসেবাকে আরও...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img