রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
25 C
Dhaka

টেলিযোগাযোগ স্টাফ কলেজে জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরির যে সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

- Advertisement -

গতকাল শনিবার গাজীপুরের টেলিযোগাযোগ স্টাফ কলেজে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিঃ (বিটিসিএল) এর কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব আব্দুন নাসের খান বলেন, ব্যক্তি থেকে প্রাতিষ্ঠানিক পর্যন্ত সকল ক্ষেত্রে যথাযথ ভূমি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। কারণ, বাংলাদেশ ক্ষুদ্র ভূখন্ডের বিশাল জনসংখ্যার দেশ, সে হিসেবে বাংলাদেশ একটি ‘ল্যান্ড হাংরি” দেশ। এই জন্যই যথাযথ ভূমি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উপযুক্ত ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে নতুন নতুন সম্ভবনার দ্বার উন্মোচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পূর্বে আব্দুন নাসের খান টেলিযোগাযোগ স্টাফ কলেজে জুলাই গণঅভ্যুত্থানকারীদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি কর্নার’ উদ্বোধন করেন। গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, বিটিসিএল এর ব্যবস্থাপণা পরিচালক মোঃ মামুনুর রশীদ, টেলিযোগাযোগ স্টাফ কলেজের ডিজি ড. এ.কে.এম. গোলাম বাহারুল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব মোঃ সফিউল আলম, উপসচিব বি. এম. মশিউর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময়  উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আর্থ অবজারভেশন প্রযুক্তির দক্ষতা গড়ে তুলতে থ্যালেস আলেনিয়ার সাথে বাংলাদেশের এমওইউ সই

টেকভিশন২৪ ডেস্ক: আর্থ অবজারভেশন প্রযুক্তিতে বাংলাদেশের দক্ষতা গড়ে তুলতে...

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ উদ্বোধন; চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে গতকাল সোমবার (৮...

সর্বশেষ

আপগ্রেডেড অরিজিন ওএস ৬ নিয়ে বাজারে ভিভো এক্স৩০০ প্রো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে...

টেক অব ইস্তাম্বুলে বাক্কো প্রতিনিধিদল

টেকভিশন২৪ ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল এক্সপো সেন্টারে ১০–১১ ডিসেম্বর ২০২৫...

ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের ক্ষমতায়ন করছে গ্রামীণফোন একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে সাফল্যের...

নোয়াখালীর মাইজদিতে সিম্ফনি মোবাইলের ৭০তম কাস্টমার কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় মোবাইলফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল গ্রাহকসেবাকে আরও...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img