শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
23 C
Dhaka

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া অনুমোদন করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই অধ্যাদেশের মাধ্যমে সাইবার স্পেস নিরাপদ করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষিত থাকবে।

- Advertisement -

শফিকুল আলম বলেন, নতুন এই আইনে আগে বিতর্কিত ধারা বাদ দেওয়া হয়েছে, যা পূর্বে সাইবার নিরাপত্তা আইনে ভয় ও দমনমূলক পরিবেশ তৈরি করেছিল। তিনি আশ্বাস দেন, গণমাধ্যমের স্বাধীনতায় কোনো বাধা সৃষ্টি হবে না।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, কিছু ব্যক্তি বিভিন্ন গণমাধ্যমে গিয়ে তালিকা দিয়ে চাকরিচ্যুতি ঘটানোর চেষ্টা করছেন। প্রেস সচিব জানান, এ ধরনের কর্মকাণ্ডে সরকারের জড়িত থাকার প্রমাণ নেই। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের স্বচ্ছতা বজায় রাখার ফলে সিভিল সার্ভিস কর্মীরা গত চার মাসে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

অন্যদিকে, উপদেষ্টা মাহফুজ আলমের একটি বিতর্কিত ফেসবুক পোস্ট সম্পর্কে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত এবং সরকারের অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথিও উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

৮ ডিসেম্বর শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।...

স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: ছাদে আড্ডা, ক্লাসের ফাঁকে স্টাডি সেশন, ক্যাম্পাস...

সর্বশেষ

রাজধানীতে ৬ দিনের প্রযুক্তিপণ্যের মেলা ৮ ডিসেম্বর থেকে

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে...

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি অর্থায়নে নির্মিত সফটওয়্যারকে “জাতীয় সম্পদ” হিসেবে...

পূবালী ব্যাংক হয়ে প্রিয়জনের বিকাশ-এ ৫০ লাখ বারেরও বেশি রেমিটেন্স

টেকভিশন২৪ ডেস্ক: দশ মাসেরও কম সময়ের মধ্যে পূবালী ব্যাংক...

ভাইব্রেন্ট এখন মিরপুর-১ নিউ মার্কেটে

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসা প্রসারের অংশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img