মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
25 C
Dhaka

ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দশম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডসে ‘ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার’ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। এই অর্জন দেশের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে দারাজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

- Advertisement -

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এক দশকের শ্রেষ্ঠত্ব উদযাপন উপলক্ষে শেরাটন ঢাকায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এই পুরস্কার প্রদান করেন।

দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। তিনি বলেন, “বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে চলা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সাথে এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য সত্যিই সম্মানের। দারাজে আমরা প্রতিদিন নিরলশ কাজ করছি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা আরও সহজ করা, বিক্রেতাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশের ডিজিটাল বাণিজ্য কাঠামোকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে। এই যাত্রায় সবার সহযোগিতা ও আস্থা আমাদের অনুপ্রাণিত করেছে।”

‘ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীতদের গত তিন বছরের ব্যবহারকারীর সংখ্যা, মূল্য সংযোজন এবং রাজস্ব অবদান বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হয়। এসকল মানদণ্ডে দারাজ ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে; একই সাথে বাংলাদেশের ৬৪টি জেলায় নিজেদের কর্মকাণ্ড (অপারেশনস) সম্প্রসারণ করেছে, যার ফলে দেশব্যাপী গ্রাহকদের কাছে মানসম্পন্ন পণ্য আরও সহজলভ্য হয়েছে।

২০১৬ সাল থেকে আয়োজিত ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস আইসিটি উদ্যোক্তা এবং এ খাতের সফল উদ্যোগগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। এই আয়োজন জাতি গঠনে প্রযুক্তির ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবন উৎসাহিত করে। এই বছরের অনুষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক দৃশ্যপটে প্রযুক্তিগত অগ্রগতির এক দশকের অবদান উদযাপন করার লক্ষ্যে আয়োজন করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশে অনার ব্র্যান্ডের মোবাইল উৎপাদন শুরু করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেমের শীর্ষস্থানীয় ব্র্যান্ড অনার...

তিন পার্বত্য জেলায় বসছে স্টারলিংক সংযোগ

টেকভিশন২৪ ডেস্ক : পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি জেলার...

সর্বশেষ

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ উদ্বোধন; চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে গতকাল সোমবার (৮...

এনইআইআর বাস্তবায়ন হলে মোবাইল ফোনের দাম বাড়বে না: এমআইওবি

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন (এনইআইআর) সিস্টেম...

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

টেকভিশন২৪ ডেস্ক: নতুন উন্মোচিত হওয়া অপো এ৬ এবং অপো...

মেলায় টেকনো ল্যাপটপের সাথে ফ্রি গিফট

টেকভিশন২৪ ডেস্ক:  উদ্ভাবনী প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্র্যান্ড টেকনো...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img